Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

মহানগরে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় মৃত ১, জখম ৪

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সাতসকালেই শহরের বুকে ঘটল মর্মান্তিক ঘটনা। ডাফরিন রোডে একটি মারুতি গাড়িতে ধাক্কা মারে ১২এ রুটের একটি বেসরকারি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালকের। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আরও চার মহিলা। পুলিশ

মহানগরে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় মৃত ১, জখম ৪

শেষ আপডেট: 19 August 2018 10:17

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সাতসকালেই শহরের বুকে ঘটল মর্মান্তিক ঘটনা। ডাফরিন রোডে একটি মারুতি গাড়িতে ধাক্কা মারে ১২এ রুটের একটি বেসরকারি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালকের। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আরও চার মহিলা। পুলিশ জানিয়েছে, ফোর্ট উইলিয়ামের দিক থেকে আসছিল বাসটি। আচমকাই ওভারটেক করতে গিয়ে বাসের সামনে এসে পরে ওই তীব্র গতির ওই মারুতি গাড়িটি। মুখোমুখি সংঘর্ষ হয় বাস এবং মারুতির। এতটাই জোরে ধাক্কা লাগে যে গাড়ির সামনের অংশ বাসের ধাক্কায় কার্যত দুমড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহতরা সবাই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। দুর্ঘটনার পর থেকেই ফেরার ঘাতক বাসের চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, রবিবার ছুটির দিন রাস্তা ফাঁকা থাকায় সম্ভবত দুই গাড়িরই স্পিড ছিল স্বাভাবিকের তুলনায় বেশি। আর অতিরিক্ত দ্রুত গতির কারণেই এই দুর্ঘটনা হয়েছে বলে মনে করছে পুলিশ।

```