Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

আরও এক কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত, হাসপাতালে গজেন্দ্র সিং শেখাওয়াত

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে টুইট করে গজেন্দ্র জানান, “কয়েক দিন ধরে আমার শরীরে কোভিডের উপসর্গ দেখা যাচ্ছিল। তারপর আমার লালারসের নম

আরও এক কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত, হাসপাতালে গজেন্দ্র সিং শেখাওয়াত

শেষ আপডেট: 20 August 2020 12:06

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে টুইট করে গজেন্দ্র জানান, “কয়েক দিন ধরে আমার শরীরে কোভিডের উপসর্গ দেখা যাচ্ছিল। তারপর আমার লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট এসেছে পজিটিভ।” তিনি নিজেই জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। টুইটে গজেন্দ্র সিং শেখাওয়াত লিখেছেন, “কয়েক দিনের মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, দয়া করে তাঁরা কোভিড টেস্ট করিয়ে নেবেন। কয়েকটা দিন কোয়ারেন্টাইনে থাকুন।” প্রসঙ্গত গত পরশু দিন, মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। যে কারণে গজেন্দ্রর সংক্রমণের খবরে উদ্বেগ তৈরি হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রীকে নিয়েও। যদিও হরিয়ানা সরকারের এক মুখপাত্র বলেছেন, মনোহরলালের কোনও উপসর্গ এখনও পর্যন্ত নেই। এদিনঅ তিনি সচিবালয়ে এসেছিলেন। এর আগে প্রায় হাফ ডজন কেন্দ্রীয় মন্ত্রী কোভিডে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোভিডে আক্রান্ত হয়ে প্রায় ১২ দিন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ অগস্ট তাঁর রিপোর্ট আসে নেগেটিভ। স্বাধীনতা দিবসের আগের দিনই বাড়ি ফেরেন অমিত শাহ। কিন্তু বুকে সামান্য সংক্রমণ ধরা পড়ায় গত মঙ্গলবার ফের তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। আপাতত তিনি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস তথা এইমসে ভর্তি রয়েছেন। এ ছাড়াও অর্জুন রাম মেঘওয়াল, ধর্মেন্দ্র প্রধান, শ্রীপদ নায়েক, কৈলাস চৌধুরীর মতো এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তা ছাড়াও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পারাও কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকে সুস্থও হয়ে উঠেছেন।

```