Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতার

সোপিয়ানে এনকাউন্টার, খতম আল বদর জঙ্গিগোষ্ঠীর প্রতিষ্ঠাতা-সহ ৪, আটক ১

দ্য ওয়াল ব্যুরো: ফের এনকাউন্টার জম্মু-কাশ্মীরে। নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয়েছে চারজন জঙ্গি। তার মধ্যে আল-বদর জঙ্গিগোষ্ঠীর প্রধান ও প্রতিষ্ঠাতা শকুর আহমেদও রয়েছে। স্পেশ্যাল পুলিশ অফিসারের চাকরি ছেড়ে জঙ্গিদলে নাম লেখায় এই শকুর। এই এনকাউন্

সোপিয়ানে এনকাউন্টার, খতম আল বদর জঙ্গিগোষ্ঠীর প্রতিষ্ঠাতা-সহ ৪, আটক ১

শেষ আপডেট: 28 August 2020 14:34

দ্য ওয়াল ব্যুরো: ফের এনকাউন্টার জম্মু-কাশ্মীরে। নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয়েছে চারজন জঙ্গি। তার মধ্যে আল-বদর জঙ্গিগোষ্ঠীর প্রধান ও প্রতিষ্ঠাতা শকুর আহমেদও রয়েছে। স্পেশ্যাল পুলিশ অফিসারের চাকরি ছেড়ে জঙ্গিদলে নাম লেখায় এই শকুর। এই এনকাউন্টারে এক জঙ্গিকে আটক করা হয়েছে বলেও খবর। তাকে নিজেদের হেফাজতে নিয়েছেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় এই এনকাউন্টার হয়েছে। বেশ কয়েক ঘণ্টা ধরে চলা এই এনকাউন্টারে চার জঙ্গি খতম হয়েছে। তার মধ্যে দু’জন জঙ্গিকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। একজন আল বদর জঙ্গিগোষ্ঠীর প্রতিষ্ঠাতা শকুর আহমেদ। অন্য আর এক জঙ্গির নাম সুহেল ভাট। খানমোহ গ্রামের প্রধানকে অপহরণ করে খুন করার ঘটনায় নাম জড়িয়েছিল এই সুহেল ভাটের। আরও দুই জঙ্গিকে এখনও চিহ্নিত করা যায়নি। পুলিশ সূত্রে খবর, সোপিয়ান পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, কিলুরা এলাকায় চার থেকে পাঁচজন জঙ্গি লুকিয়ে রয়েছে। তারপরেই জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে ওই এলাকায় টহলদারী শুরু করে ভারতীয় সেনা।নিরাপত্তারক্ষীদের দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তারপরেই শুরু হয় এনকাউন্টার। সেখানে আরও নিরাপত্তারক্ষীদের পাঠানো হয়েছে বলে খবর।  সোপিয়ান জেলার কিলুরা এলাকায় লুকিয়ে থাকা আর এক জঙ্গিকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। তাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে জেরা করে ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজ করা হচ্ছে বলে খবর। জঙ্গিদের কাছ থেকে অনেক অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার হয়েছে বলে খবর। ভারতীয় সেনার এক আধিকারিক জানিয়েছেন, “সোপিয়ান জেলার কিলুরা এলাকায় বেশ কয়েক ঘণ্টা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় সেনার। এই লড়াইয়ে চারজন জঙ্গি নিহত হয়েছে ও এক জঙ্গিকে আটক করা হয়েছে। দুটি একে ৪৭ রাইফেল, তিনটি পিস্তল ও অনেক গোলা-বারুদ উদ্ধার হয়েছে। এখনও তল্লাশি অভিয়ান চলছে।” কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, “এই এনকাউন্টারে সেনার বড় সাফল্য হল আল বদর গ্রুপের প্রধানকে খতম করা। একসময় জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল পুলিশ অফিসার ছিল এই শকুর আহমেদ। তারপরে কনস্টেবলে পদোন্নতি হয় তার। কিন্তু পুলিশের চাকরি ছেড়ে একে ৪৭ নিয়ে পালিয়ে যায় শকুর। জঙ্গি দলে নাম লেখায় সে। তারপরে আল বদর জঙ্গিদলের প্রতিষ্ঠা করে শকুর। ১০ যুবককে ওই জঙ্গিদলে নাম লেখায় সে। তার মধ্যে ইতিমধ্যেই ৫ জনকে খতম করেছে নিরাপত্তারক্ষীরা।” বিজয় কুমার আরও জানিয়েছেন, “এই এনকাউন্টারে কোনও নিরাপত্তারক্ষী হতাহত হননি। নভেম্বর মাস থেকে টহলদারী বাড়ানো হয়েছে দক্ষিণ কাশ্মীরে। সেখানে জঙ্গিদের টার্গেট করা হচ্ছে। বড় সাফল্য পাচ্ছে সেনা।”

```