Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সন্ধেবেলা মদের দোকান খুলতে দেওয়া হোক, সরকারের কাছে আর্জি ঋষি কাপুরের

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে সব কিছুর সঙ্গে বন্ধ মদের দোকানও। কেরলে কিছু লাইসেন্সপ্রাপ্ত দোকান খোলা থাকা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয় তড়িঘড়ি। কিন্তু এই মদের দোকান বন্ধ করে দেওয়া ঠিক হচ্ছে না বলে মনে করেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপু

সন্ধেবেলা মদের দোকান খুলতে দেওয়া হোক, সরকারের কাছে আর্জি ঋষি কাপুরের

শেষ আপডেট: 28 March 2020 15:41

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে সব কিছুর সঙ্গে বন্ধ মদের দোকানও। কেরলে কিছু লাইসেন্সপ্রাপ্ত দোকান খোলা থাকা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয় তড়িঘড়ি। কিন্তু এই মদের দোকান বন্ধ করে দেওয়া ঠিক হচ্ছে না বলে মনে করেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। তিনি সরকারের কাছে আর্জি জানিয়েছেন, সন্ধেবেলা একটা নির্দিষ্ট সময়ে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানগুলি খুলতে দেওয়া হোক। কেন? টুইটে ঋষি কাপুর লিখেছেন, "আমায় ভুল বুঝবেন না। ডাক্তার, নার্স, পুলিশ--সকলেই কঠোর পরিশ্রম করছেন। বহু মানুষ ঘরবন্দি থেকে একঘেয়ে হয়ে পড়ছেন। হতাশাও কাজ করছে তাঁদের মধ্যে। প্রত্যেককে 'রিল্যাক্স' করার সুযোগ দেওয়া উচিত।" এখানেই থামেননি ঋষি। তিনি অর্থনীতির দিকটিও তুলে ধরেন। তাঁর বক্তব্য, "রাজ্যগুলির এখন রাজস্ব আদায় দরকার। মদের দোকান থেকে রাজস্বের একটা বড় অংশ আয় করে রাজ্যগুলি। এই পরিস্থিতিতে সেটাও মাথায় রাখতে হবে।" তিনি আরও বলেন, "বহু জায়গায় তো ব্ল্যাকে মদ বিক্রি হচ্ছে। তাহলে দোকান খুলতে দিতে আপত্তি কী!" করোনাভাইরাস সংক্রমণ রুখতে প্রথমে জরুরি অবস্থা জারি করার দাবি তুলেছিলেন ঋষি কাপুর। বলেছিলেন, "ইমার্জেন্সি জারি করে করোনা সংক্রমণ প্রতিরোধের বন্দোবস্ত করুক সরকার। এছাড়া আর কোনও পথ নেই।" এবার সন্ধের পর একটি নির্দিষ্ট সময়ে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান খোলার দাবি তুললেন তিনি।

```