Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

তোলপাড় রাজস্থান কংগ্রেস, সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিধায়কদের সরানো হল রিসর্টে

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের মধ্যে রাজ্যসভার ভোট ঘিরে হঠাৎ আন্দোলিত জাতীয় রাজনীতি। দুই বিধায়কের ইস্তফার পর গুজরাতের বাকি কংগ্রেস বিধায়কদের 'সুরক্ষিত' রাখতে যখন রাজস্থানের রিসর্টে রাখা হয়েছে ঠিক তখনই তোলপাড় মরূরাজ্য। টাকার জোরে সরকার ফেল

তোলপাড় রাজস্থান কংগ্রেস, সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিধায়কদের সরানো হল রিসর্টে

শেষ আপডেট: 11 June 2020 02:22

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের মধ্যে রাজ্যসভার ভোট ঘিরে হঠাৎ আন্দোলিত জাতীয় রাজনীতি। দুই বিধায়কের ইস্তফার পর গুজরাতের বাকি কংগ্রেস বিধায়কদের 'সুরক্ষিত' রাখতে যখন রাজস্থানের রিসর্টে রাখা হয়েছে ঠিক তখনই তোলপাড় মরূরাজ্য। টাকার জোরে সরকার ফেলার অভিযোগ তুলল রাজস্থান কংগ্রেস। রাজ্যের দুর্নীতি দমন শাখার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দলের তরফে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, বিধায়ক প্রতি ২৫-৩০ কোটি টাকার টোপ এবং পদের লোভ দেখানো হচ্ছে। বিধায়কদের নিরাপদ আশ্রয়ে রাখতে দিল্লি-জয়পুর হাইওয়ের ধারে শিবভিলা নামক একটি রিসর্টে সরানো হল রাজস্থানের কংগ্রেস বিধায়কদের। যদিও কংগ্রেসের তরফে নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। তবে বুঝতে অসুবিধা হচ্ছে না নিশানা কোন দিকে। রাজস্থান বিধানসভার মুখ্য সচেতক তথা কংগ্রেস নেতা মহেশ যোশী রাজ্যের দুর্নীতি দমন শাখাকে চিঠি দিয়ে লিখেছেন, "গুজরাত, মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো রাজস্থানেও বিধায়ক কেনার চেষ্টা হচ্ছে। গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।" তিনি লিখেছেন, "আমাদের বিধায়ক এবং যে নির্দল বিধায়করা আমাদের সমর্থন করেছেন তাঁদের অর্থ দিয়ে কেনার চেষ্টা হচ্ছে।" গোটা ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে দিল্লির রাজনীতিতে। বুধবার মাঝ রাতে দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করতে শিবভিলা রিসর্টে যান কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। দফায় দফায় বৈঠক করেন তিনি। রাজস্থানে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১০৭। ভোটে ১০১ জন জিতেছিলেন। ভোটের পর মায়াবতীর দল বিএসপির টিকিটে জেতা ৬ জন কংগ্রেসে যোগ দেন। অন্যদিকে বিজেপির রয়েছে ৭২ বিধায়ক। সেইসঙ্গে আরও ৬ বিধায়ক রয়েছে তাঁদের দিকে। আগামী ১৯ জুন রাজস্থানের তিনটি রাজ্যসভা আসনে ভোট। সমীকরণ অনুযায়ী দুটিতে কংগ্রেস এবং একটিতে বিজেপির জয় নিশ্চিত। কিন্তু সেই অঙ্কে জট পেকেছে হঠাৎ। ২০১৮ সালের ডিসেম্বরে হিন্দিবলয়ের তিন রাজ্যের ভোটে জোর ধাক্কা খেয়েছিল বিজেপি। মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপিকে হারিয়ে সরকার গড়ে তারা। কিন্তু গত মার্চ মাসেই মধ্যপ্রদেশের কমলনাথ সরকারের পতন হয়েছে। দুদিন আগে একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রদেশ কংগ্রেস অভিযোগ করে ওই কণ্ঠস্বর বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। যাতে বলতে শোনা যাচ্ছে, "জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আর তুলসী সেলওয়াতকে ভাঙিয়ে না আনতে পারলে কি সরকার ফেলা যেত?" যার ফলে প্রশ্ন উঠছে, এবার কি তাহলে রাজস্থানে 'অপারেশন কমল?'

```