Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

পেঁয়াজের ডবল সেঞ্চুরি, কলকাতায় তবু সস্তা

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। সম্প্রতি সেই দাম ২০০ টাকা ছাড়াল। যদিও দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কিছুটা হলেও পেঁয়াজের দাম সস্তা পশ্চিমবঙ্গে। কলকাতায় কিলো প্রতি ১৫০ টাকায় বিকোচ্ছে পেঁয়াজ। সম্প্রতি ভারতের আইটি হাব বেঙ্গ

পেঁয়াজের ডবল সেঞ্চুরি, কলকাতায় তবু সস্তা

শেষ আপডেট: 8 December 2019 08:35

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। সম্প্রতি সেই দাম ২০০ টাকা ছাড়াল। যদিও দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কিছুটা হলেও পেঁয়াজের দাম সস্তা পশ্চিমবঙ্গে। কলকাতায় কিলো প্রতি ১৫০ টাকায় বিকোচ্ছে পেঁয়াজ। সম্প্রতি ভারতের আইটি হাব বেঙ্গালুরুতে পেঁয়াজের দাম ডবল সেঞ্চুরি ছাড়িয়ে গিয়েছে। কর্ণাটকের এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার সিদ্দাগঙ্গাইয়া জানিয়েছেন, "বেঙ্গালুরুর খুচরো ব্যবসায়ীদের দোকানে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ। পাইকারী বাজারে কুইন্টাল প্রতি ৫৫০০ থেকে ১৪০০০ পর্যন্ত দামের হেরফের হচ্ছে। এর ফলে মানুষের পেঁয়াজ ব্যবহারের পরিমাণ অনেক কমে গিয়েছে। রেস্তোঁরাতেও পেঁয়াজের ব্যবহার কমছে।"
ভারতে প্রতি বছর ১৫০ লক্ষ মেট্রিক টন পেঁয়াজের জোগান লাগে। কিন্তু তার প্রায় অর্ধেক পেঁয়াজ উৎপাদন হয়েছে এ'বছর। ফলে দাম বেড়ে যাচ্ছে। জোগান যত কমছে, দাম তত বাড়ছে। এর সুরাহা কী ভাবে হবে তা এখনও বের করে উঠতে পারেনি কেন্দ্র। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার চিন্তাভাবনা নিয়েছে সরকার।

আরও পড়ুন Breaking: রেশনে পেঁয়াজ ৫৯ টাকায়, বড় সিদ্ধান্ত জানাল রাজ্য

ভারতের অন্য অনেক রাজ্যে বিশেষ করে মেট্রোপলিটন শহরগুলিতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। সেই তুলনায় কলকাতা-সহ পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম কিছুটা কম। এখনও রাজ্যে ১৫০ টাকার মধ্যে রয়েছে পেঁয়াজ। কিছু কিছু জায়গায় আরও কিছুটা কম দামে বিক্রি হচ্ছে এই মহার্ঘ্য বস্তু। মাঝেমধ্যেই সরকারের তরফে কোথাও কোথাও ৫৯ টাকাতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। কিন্তু তার পরিমাণ খুব কম। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এ রাজ্যেও দাম ডবল সেঞ্চুরি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

```