Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

২৪ ঘণ্টা জাগবে মুম্বই, রাতভর খোলা থাকবে শপিংমল-মাল্টিপ্লেক্স-রেস্তোরাঁ

দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছে হলেই গভীর রাতে শপিং করা যাবে। মাল্টিপ্লেক্সে দেখা যাবে সিনেমাও। এমনকি খিদে পেলেও কুছ পরোয়া নেহি। খোলা থাকবে নামিদামি প্রায় সব রেস্তোরাঁই। কারণ এবার থেকে ২৪ ঘণ্টা জাগবে বাণিজ্যনগরী মুম্বই। রাতেও খোলা থাকবে শপিং মল, মাল

২৪ ঘণ্টা জাগবে মুম্বই, রাতভর খোলা থাকবে শপিংমল-মাল্টিপ্লেক্স-রেস্তোরাঁ

শেষ আপডেট: 22 January 2020 13:53

দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছে হলেই গভীর রাতে শপিং করা যাবে। মাল্টিপ্লেক্সে দেখা যাবে সিনেমাও। এমনকি খিদে পেলেও কুছ পরোয়া নেহি। খোলা থাকবে নামিদামি প্রায় সব রেস্তোরাঁই। কারণ এবার থেকে ২৪ ঘণ্টা জাগবে বাণিজ্যনগরী মুম্বই। রাতেও খোলা থাকবে শপিং মল, মাল্টিপ্লেক্স, দোকান, রেস্তোরাঁ। বুধবার ‘মুম্বই ২৪ ঘণ্টা’ প্রস্তাবে সিলমোহর দিয়েছে মহারাষ্ট্রের মন্ত্রিসভা। মূলত ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্যই এই উদ্যোগ নিয়েছে বাণিজ্যনগরী। আর্থিক বৃদ্ধির কথা মাথায় রেখেই আগামী ২৭ জানুয়ারি থেকে সারারাত মুম্বইতে খোলা থাকবে শপিং মল, মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ, বিভিন্ন দোকান। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে জানিয়েছেন, রাতে শপিংমল, মাল্টিপ্লেক্স, দোকান খোলা রাখা বাধ্যতামূলক নয়। তাঁর কথায়, কোনও ব্যবসায়ী যদি মনে করেন যে রাতভর দোকান খলা রাখলে তাঁর ব্যবসার পরিমাণ ভাল হবে তাহলে তিনি দোকান খোলা রাখতে পারবেন। তিনি আরও বলেছেন, "২৪ ঘণ্টাই কাজ চলে মুম্বইতে। এ শহর কখনও থেমে থাকে না। অনেকেই আছেন নাইট শিফটে চাকরি করেন। তাঁদে হঠাৎ খিদে পেলে এতদিন অনেক অসুবিধে হত। দোকান খোলা তাকলে এইসব নিত্যদিনের ছোট অথচ গুরুত্বপূর্ণ সমস্যাও মিটবে।" প্রাথমিক ভাবে মুম্বইয়ের নন-রেসিডেন্সিয়াল এলাকাতেই দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে। আদিত্য জানিয়েছেন, বান্দ্রা কুরলা কমপ্লেক্সে, নরিম্যান পয়েন্টের মতো নন-রেসিডেন্সিয়াল এলাকাতে রাতে খোলা থাকবে দোকানপাট। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে আর্থিক বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান হবেও বলেও আশাবাদী আদিত্য। তবে পানশালার ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে না। রাত দেড়টার মধ্যে নিয়ম অনুযায়ী সমস্ত বার, ডিস্ক, পাব বন্ধ করতে হবে। ফুড ট্রাক অর্থাৎ গাড়ি করে রাস্তার ধারে খাবার বিক্রির চল মুম্বইয়ে বহু পুরনো। এবার থেকে সারারাত ফুড ট্রাকের ব্যবসা চালাতে পারবেন দোকানদাররা। তবে কোথাও যাতে কোনও অনিয়ম না হয় এবং কেউ যাতে আইন বিরুদ্ধ কোনও কাজ না করতে পারে সেদিকে মুম্বই পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। শপিং মল, মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ ও অন্যান্য জায়গায় আরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানোর কথাও বলেছেন পর্যটনমন্ত্রী।

```