Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

বিরাট কৃতিত্ব মুকেশ আম্বানির, বিশ্বের ধনীদের তালিকায় নবম স্থানে রিলায়েন্সের কর্ণধার

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের শুরুতে ফোর্বস-এর বিচারে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ১৩ নম্বরে ছিলেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি। বছর শেষ হওয়ার আগেই প্রথম দশে ঢুকে পড়লেন তিনি। সম্প্রতি প্রকাশিত হওয়া ফোর্বস-এর বিচারে বিশ্বের ধনীদের তালিক

বিরাট কৃতিত্ব মুকেশ আম্বানির, বিশ্বের ধনীদের তালিকায় নবম স্থানে রিলায়েন্সের কর্ণধার

শেষ আপডেট: 29 November 2019 08:16

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের শুরুতে ফোর্বস-এর বিচারে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ১৩ নম্বরে ছিলেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি। বছর শেষ হওয়ার আগেই প্রথম দশে ঢুকে পড়লেন তিনি। সম্প্রতি প্রকাশিত হওয়া ফোর্বস-এর বিচারে বিশ্বের ধনীদের তালিকায় নবম স্থানে রয়েছেন মুকেশ। চলতি বছরেই রিলায়েন্সের স্টক মার্কেট ভ্যালু ১০ লক্ষ কোটি টাকা ছাপিয়েছে। প্রথম কোনও ভারতীয় কোম্পানি হিসেবে এই কৃতিত্বের অধিকারী হয়েছে রিলায়েন্স। ফোর্বস-এর তালিকা অনুযায়ী বর্তমানে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ৬০.৮ বিলিয়ন ডলার। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজস। তাঁর সম্পত্তির পরিমাণ ১১৩ বিলিয়ন ডলার। রিলায়েন্সের পরে ভারতীয় কোম্পানি হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে টিসিএস। ফোর্বস-এর তালিকায় জায়গা করে নেওয়া অন্য ভারতীয় কোম্পানিগুলি হল এইচডিএফসি ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার প্রভৃতি। বৃহস্পতিবার রিলায়েন্সের শেয়ার মূল্য ছিল ১৫৮১.২৫। গত সপ্তাহের তুলনায় এই মূল্য ০.৬৪ শতাংশ বেশি। গত ৫২ সপ্তাহ ধরে মুকেশ আম্বানির কোম্পানির শেয়ারের মূল্য উর্ধ্বমুখী। গত এক বছরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের মূল্য প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সম্প্রতি কিছু বড় সিদ্ধান্তও নিয়েছেন মুকেশ আম্বানি। তিনি তাঁর পেট্রোকেমিক্যাল ব্যবসার ২০ শতাংশ শেয়ার সৌদি আরামকো কোম্পানিকে বিক্রি করার কথা ঘোষণা করেছেন। এছাড়াও সব ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে এক ছাদের তলায় এনে শুরু হওয়ার কথা রয়েছে 'জিও প্ল্যাটফর্মস লিমিটেড'-এর। এই মুহূর্তে জিওতে ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা রয়েছে। এই বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে বলে জানানো হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার বাজার ধরতে একাধিক পরিকল্পনা নিয়েছেন মুকেশ আম্বানি।

```