Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মুসলিম ভোটারদের নিয়ে মন্তব্য, মানেকা গান্ধীকে নোটিস জেলাশাসকের, জবাব তলব নির্বাচন কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মুসলিম ভোটারদের জনসভায় বলেছিলেন, “আমাকে যদি আপনারা ভোট না দেন, তাহলে আমিও পরবর্তীকালে আপনাদের অনুরোধে সাড়া দেব না।” পরের দিনই এই ধরণের উস্কানিমূলক কথার জন্য উত্তরপ্রদেশের সুলতানপুরের বিজেপি প্রার্থী মানেকা গান্ধ

মুসলিম ভোটারদের নিয়ে মন্তব্য, মানেকা গান্ধীকে নোটিস জেলাশাসকের, জবাব তলব নির্বাচন কমিশনের

শেষ আপডেট: 13 April 2019 07:04

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মুসলিম ভোটারদের জনসভায় বলেছিলেন, “আমাকে যদি আপনারা ভোট না দেন, তাহলে আমিও পরবর্তীকালে আপনাদের অনুরোধে সাড়া দেব না।” পরের দিনই এই ধরণের উস্কানিমূলক কথার জন্য উত্তরপ্রদেশের সুলতানপুরের বিজেপি প্রার্থী মানেকা গান্ধীকে নোটিস পাঠালেন সেখানকার জেলাশাসক। এ ছাড়াও এই বিষয় নিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। এই রিপোর্টের ভিত্তিতে বিজেপি প্রার্থীর কাছে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার বি আর তিওয়ারি জানিয়েছেন, “এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আলোচনা করা হবে। ইতিমধ্যেই সুলতানপুরের জেলাশাসক মানেকা গান্ধীকে একটি শোকজ নোটিস পাঠিয়েছেন। এই বিষয়ে একটি রিপোর্টও জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।” তারপরেই নির্বাচন কমিশনের তরফে মানেকা গান্ধীর কাছে জবাব তলব করা হয়েছে। সুলতানপুরের তুরাবখানি এলাকায় বৃহস্পতিবার একটি সভা করেন মানেকা। সভায় মুসলিম সম্প্রদায়ের অনেকে উপস্থিত ছিলেন। সেখানে ক্যামেরা চালু ছিল। ক্যামেরার সামনেই মানেকা ওই বিতর্কিত মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়ায় তিন মিনিটের ওই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে। মানেকার কথায়, “একটা জরুরি কথা বলে নেওয়া দরকার। আমি জিতছি। মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েই আমি জিতছি। কিন্তু মুসলিমদের ভোট ছাড়াই যদি আমি জয়লাভ করি, তাহলে তত ভালো লাগবে না। দিল খাট্টা হো জায়েগা।” এরপরই তিনি মন্তব্য করেন, “তারপরে কোনও মুসলিম যদি আমার কাছে কোনও কাজ করাতে আসে, আমি ভাবব, যেমন আছে তেমনই থাক। তাতে কী যায় আসে। আসলে এটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার। তাই নয় কি? আমরা মহাত্মা গান্ধীর সন্তান নই। আমরা শুধু দিয়েই যাব, তারপর ভোটে হেরে যাব, এমনটা হতে পারে না। আপনারা ভোট দিলেও জিতব, না দিলেও জিতব।” কিছুক্ষণ পরে তিনি বলেন, “আমি ইতিমধ্যে ভোটে জিতেই গিয়েছি। কিন্তু আপনাদের আমাকে দরকার হবে। ভোটে এই বুথ থেকে যদি ৫০-১০০ টি ভোট পাই, তারপরে যদি আপনারা কোনও কাজ করাতে আসেন, আমি দেখব। আমি মানুষের মধ্যে ভেদাভেদ করি না। আমি মানুষের দুঃখ, যন্ত্রণার কথা শুনি।” জেলাশাসকের নোটিসের পর অবশ্য সুর বদলেছেন মানেকা। বিজেপি প্রার্থীর মন্তব্য, তাঁর কথাকে সংবাদমাধ্যমে ভুলভাবে পরিবেশন করা হয়েছে। তাঁর কথায়, “আমি মুসলিমদের ভালোবাসি। আমি নিজেই বিজেপির মাইনরিটি সেলের এই মিটিং ডেকেছিলাম। আমি খালি বলতে চেয়েছিলাম, মুসলিমদের ভোট ছাড়া আমার নির্বাচনে জিততে খারাপ লাগবে। এই জয়ে যদি তাঁদেরও ভোট থাকে, তাহলে সেটা ডালে ফোড়ন দেওয়ার মতো ব্যাপার হবে। এই কথাকেই ভুলভাবে দেখানো হয়েছে।” তবে মানেকার এই মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা মন্তব্য করেছেন, “বিজেপি প্রার্থীর এই ধরণের বিভেদ সৃষ্টিকারী মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।” উত্তরপ্রদেশের পিলভিটের ছ’বারের সাংসদ মানেখা গান্ধী এ বার সুলতানপুর থেকে লড়বেন। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ তাঁরই ছেলে বরুণ গান্ধী। বরুণ এ বার প্রার্থী হয়েছেন মায়ের পুরনো কেন্দ্র পিলভিটের।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-west-bengal-lok-sabha-election-2019-cpim-rally-in-kandi/

```