Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

বিহারের করোনায় মৃতের বয়স বেশ কম, তা নিয়েই এখন নতুন উদ্বেগ

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার রাতে মৃত্যু হয়েছে বিহারের এক যুবকের। বয়স ৩৮ বছর। আর এই মৃত্যুর পর উৎকণ্ঠা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে সাধারণ মানুষের মধ্যে। এতদিন পর্যন্ত অনেকেই বলছিলেন, প্রবীণ নাগরিকদের প্রতিরোধ ক্ষমতা কম

বিহারের করোনায় মৃতের বয়স বেশ কম, তা নিয়েই এখন নতুন উদ্বেগ

শেষ আপডেট: 22 March 2020 07:25

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার রাতে মৃত্যু হয়েছে বিহারের এক যুবকের। বয়স ৩৮ বছর। আর এই মৃত্যুর পর উৎকণ্ঠা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে সাধারণ মানুষের মধ্যে। এতদিন পর্যন্ত অনেকেই বলছিলেন, প্রবীণ নাগরিকদের প্রতিরোধ ক্ষমতা কম বলেই করোনা আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হচ্ছেকিন্তু পটনার যুবকের মৃত্যু সেই ধারণাকে নস্যাৎ করে দিয়েছে। সম্প্রতি কাতার থেকে মুঙ্গেরে ফিরেছিলেন এই যুবক। বাড়িতে ফেরার পরই জ্বর হয় তাঁর। ভর্তি করা হয় পটনার অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেসে। লালারস পরীক্ষার পর দেখা যায় করোনা তথা কোভিড১৯ পজিটিভ। এদিন সকালে তাঁর মৃত্যু হয়। ভারতে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এদিনই মুম্বইয়ে মৃত্যু হয়েছে সত্তরোর্ধ্ব এক প্রবীণের। এখনও পর্যন্ত ভারতে যতজনের প্রাণ গিয়েছে (এক ইতালীয় পর্যটক সহ), তার মধ্যে বিহারের এই যুবকই সর্ব কনিষ্ঠ। দেশজোড়া জনতা কার্ফুর সকালেই জোড়া মৃত্যুর খবরে আশঙ্কা আরও বেড়ে গিয়েছে করোনা প্রকোপ নিয়ে। বিহারের স্বাস্থ্য সচিব সঞ্জয় কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর আগে বিহারের একজনের শরীরেও করোনা পজিটিভ পাওয়া যায়নি। এটাই প্রথম কেস। মৃত্যু শুরু হয়েছিল কর্ণাটক দিয়ে। তারপর এক এক করে দিল্লি, পাঞ্জাব, মহারাষ্ট্র হয়ে এবার বিহার। পরিস্থিতি যে ভয়াবহ তা গোপন করছে না কেউই। বরং নিজেকে অন্যদের থেকে দূরে সরিয়ে রেখে করোনার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত প্যাসেঞ্জার ও মেল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে ২৫ মার্চ পর্যন্ত। রবিবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে আক্রান্তের সংখ্যা ৩২৭। এর মধ্যে কলকাতা ও পুণের দুই ব্যক্তির পজিটিভ পাওয়া গিয়েছে যাঁদের বিদেশ যাওয়া বা বিদেশ থেকে ফেরার অতীত নেই। একাধিক রাজ্য লকডাউনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সব মিলিয়ে করোনা ত্রাসে বিপর্যস্ত জনজীবন। আতঙ্ক দেশজুড়ে।

```