Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

অন্য রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনছে মধ্যপ্রদেশ সরকার

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের ফলে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন অভিবাসী শ্রমিকরা। এর মধ্যে মাঝে মাঝেই পায়ে হেঁটে বা অন্য কোনও উপায়ে নিজেদের রাজ্যে ফিরতে দেখা গিয়েছে শ্রমিকদের। অনেকেই রাস্তাতেই প্রাণ হারিয়েছেন। কেন্দ্রের তরফে বারবার রাজ্যগু

অন্য রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনছে মধ্যপ্রদেশ সরকার

শেষ আপডেট: 25 April 2020 02:50

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের ফলে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন অভিবাসী শ্রমিকরা। এর মধ্যে মাঝে মাঝেই পায়ে হেঁটে বা অন্য কোনও উপায়ে নিজেদের রাজ্যে ফিরতে দেখা গিয়েছে শ্রমিকদের। অনেকেই রাস্তাতেই প্রাণ হারিয়েছেন। কেন্দ্রের তরফে বারবার রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ভিন রাজ্যের শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে। এই পরিস্থিতিতে অন্য রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই বিষয়ে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন বলে খবর। জানা গিয়েছে, শ্রমিকদের পরিবারদের অনুমতি দেওয়া হবে, তাঁরা গিয়ে নিজেদের পরিবারের লোককে ফিরিয়ে আনতে পারবেন। এমনকি মধ্যপ্রদেশে আটকে থাকা অন্য রাজ্যের শ্রমিকদেরও নিজ নিজ রাজ্যে ফেরার অনুমতি দেওয়া হবে বলেই খবর। অবশ্য তাঁদের যাতায়াতের ব্যবস্থা তাঁদের নিজেদের করতে হবে কিংবা সংশ্লিষ্ট রাজ্য সরকারকে করতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন শর্ত মেনে খুলতে পারে দোকান, তবে বন্ধ থাকবে শপিং মল, নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

শুক্রবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “এই রাজ্যের অনেক শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন। তাঁদের ঘরে ফিরিয়ে আনার অনুমতি দেওয়া হয়েছে। এই ব্যাপারে আধিকারিকরা কাজ করছেন। কী ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ফিরিয়ে আনা যায়, সেই ব্যাপারে চিন্তা-ভাবনা করা হচ্ছে। ফিরে আসা শ্রমিকদের জন্য রাজ্য ও জেলার সীমান্তে স্ক্রিনিংয়ের বন্দোবস্ত রাখা হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মধ্যপ্রদেশের হটস্পট এলাকা ও ইন্দোর থেকে এই মুহূর্তে কাউকে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৪৬। তাদের মধ্যে ৯২ জনের মৃত্যু হয়েছে। ইন্দোরে আক্রান্তের সংখ্যা ১০২৯। তারপরে রয়েছে ভোপাল। সেখানে ৩৬০ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এই মুহূর্তে রাজ্যে ৪৬৩টি কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। সেখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

```