হাসপাতাল থেকে গ্রেফতার লস্কর জঙ্গি, চাঞ্চল্য শ্রীনগরে
দ্য ওয়াল ব্যুরো: শ্রীনগরের হাসপাতাল থেকে গ্রেফতার এক লস্কর জঙ্গি। জম্মু-কাশ্মীরের পুলিশ জানিয়েছে, শনিবার পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে শ্রীনগরের এক হাসপাতাল থেকে।
জানা গিয়েছে, ধৃত জঙ্গির নাম নিসার আহম
শেষ আপডেট: 4 January 2020 08:00
দ্য ওয়াল ব্যুরো: শ্রীনগরের হাসপাতাল থেকে গ্রেফতার এক লস্কর জঙ্গি। জম্মু-কাশ্মীরের পুলিশ জানিয়েছে, শনিবার পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে শ্রীনগরের এক হাসপাতাল থেকে।
জানা গিয়েছে, ধৃত জঙ্গির নাম নিসার আহমেদ দার। সে উত্তর কাশ্মীরের বন্দিপোরা জেলার হাজিন এলাকার বাসিন্দা। জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ টিম শনিবার শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতাল থেকে গ্রেফতার করেছে এই নিসার আহমেদ দারকে। পুলিশ জানিয়েছে, লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গি। শ্রীনগরের হাসপাতালে কীভাবে এই জঙ্গি ভর্তি হল, এই এলাকায় লস্করের কোনও নাশকতার ছক ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে বিভিন্ন বিপজ্জনক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিল এই নিসার আহমেদ দার। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কুল্লান গান্দেরওয়াল এলাকায় একটি এনকাউন্টার থেকে বেঁচে গিয়েছিল এই জঙ্গি। তারপর থেকেই খোঁজ চলছিল নিশার আহমেদ দারের। অবশেষে পুলিশের জালে পাকড়াও হয়েছে এই জঙ্গি। পুলিশ জানিয়েছে, গ্রেফতার করার সময় নিশার আহমেদ দারের পরনে ছিল লস্কর-ই-তৈবার সদস্যদের মতো পোশাক। লস্করের কোন বিভাগে এই জঙ্গি যুক্ত ছিল, কী বিষয়ে সে পারদর্শি সেসব জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কাশ্মীর পুলিশ।