Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মানববন্ধন বানিয়ে ১৫ কিলোমিটার লম্বা জাতীয় পতাকা, নজির ছত্তীসগড়ের ছাত্র-ছাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো : তিনদিন পরেই স্বাধীনতা দিবস। আর তার আগে ১৫ কিলোমিটার লম্বা জাতীয় পতাকা বানিয়ে রেকর্ড গড়ল ছত্তীসগড়ের কয়েক হাজার স্কুল পড়ুয়া ও এনজিও-এ ছেলে-মেয়েরা। স্বাধীনতা দিবসের আগে সেখানকার এক সংস্থার আয়োজন করা একটি অনুষ্ঠানের দিনেই দেখা

মানববন্ধন বানিয়ে ১৫ কিলোমিটার লম্বা জাতীয় পতাকা, নজির ছত্তীসগড়ের ছাত্র-ছাত্রীদের

শেষ আপডেট: 12 August 2019 06:51

দ্য ওয়াল ব্যুরো : তিনদিন পরেই স্বাধীনতা দিবস। আর তার আগে ১৫ কিলোমিটার লম্বা জাতীয় পতাকা বানিয়ে রেকর্ড গড়ল ছত্তীসগড়ের কয়েক হাজার স্কুল পড়ুয়া ও এনজিও-এ ছেলে-মেয়েরা। স্বাধীনতা দিবসের আগে সেখানকার এক সংস্থার আয়োজন করা একটি অনুষ্ঠানের দিনেই দেখা যায় এই তেরঙ্গা। রবিবার ছত্তীসগড়ের রাইপুরে ছিল এই অনুষ্ঠান। বসুধৈব কুটুম্বকম নামের একটি সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানেই দেখা যায়, রাজ্যের ৩৫টি এনজিওর ছেলে-মেয়েরা ও বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা একটি মানববন্ধন তৈরি করে জাতীয় পতাকাকে ধরে রেখেছেন। আমপারা চক থেকে পন্ডিত রবিশঙ্কর শুক্লা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ১৫ কিলোমিটার লম্বা ছিল এই তেরঙ্গা। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং, অজিত যোগী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে ছত্তীসগড়ের বীর সৈনিক, যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবারের হাতে স্মারক তুলে দেওয়া হয়। তুলে দেন মুখ্যমন্ত্রী বাঘেল। অনুষ্ঠানের শেষ চ্যাম্পিয়নস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর তরফে ঘোষণা করা হয়, এই ১৫ কিলোমিটার লম্বা জাতীয় পতাকা তাঁদের রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। তার জন্য এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের হাতে স্মারক তুলে দেন তাঁরা।

```