Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

প্রণবের শারীরিক অবস্থা অপরিবর্তিত, এখনও ভেন্টিলেশনেই প্রাক্তন রাষ্ট্রপতি

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। শনিবার সকালে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের তরফে বুলেটিনে জানানো হয়েছে, প্রণববাবুর শারীরিক অবস্থা একই রকম রয়েছে। এখনও গভীর কোমাত

প্রণবের শারীরিক অবস্থা অপরিবর্তিত, এখনও ভেন্টিলেশনেই প্রাক্তন রাষ্ট্রপতি

শেষ আপডেট: 22 August 2020 07:14

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। শনিবার সকালে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের তরফে বুলেটিনে জানানো হয়েছে, প্রণববাবুর শারীরিক অবস্থা একই রকম রয়েছে। এখনও গভীর কোমাতেই রয়েছেন প্রণববাবু। তাঁর ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে। তাঁর গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় ক্রিয়া অর্থাৎ রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রাক্তন রাষ্ট্রপতির কোভিড রিপোর্টও পজিটিভ আসে। মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তাঁর। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সেই থেকে আর জ্ঞান ফেরেনি প্রণববাবুর। গত বুধবার জানা গিয়েছিল, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়, প্রণববাবুর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। যদিও বৃহস্পতিবার জানানো হয়, সামান্য হলেও শ্বাস প্রশ্বাসের সমস্যা কমেছে তাঁর। বুধবার প্রণববাবুর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় চিন্তা বেড়েছিল। তবে বুধবার সেই উদ্বেগ কিছুটা কমে। শুক্রবারের বুলেটিনে জানানো হয়, প্রণববাবুর হৃদস্পন্দন স্থিতিশীল। সেই একই অবস্থা রয়েছে শনিবারও। জানা গিয়েছে, তাঁর দেখভালের জন্য মেডিক্যাল টিম রয়েছে। তাঁরা আপ্রাণ চেষ্টা করছেন তাঁকে সুস্থ করে তোলার। গত কিছুদিন ধরে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনীতিককে নিয়ে কম গুজব রটেনি। তাঁর মৃত্যুর খবর এমন ভাবে রটে গিয়েছিল যা নিয়ে প্রতিক্রিয়া দিতে হয়েছিল পরিবারের তরফে। মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ও ছেলে তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় কড়া হাতে সেইসব গুজব উড়িয়ে দেন। তাঁরা জানা, তাঁদের বাবা এখনও লড়াই করছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এদিকে তাঁর অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তাঁর বাড়ি কীর্ণাহারে চলছে যজ্ঞ-পুজো। তাঁরা প্রার্থনা করছেন, যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুন প্রাক্তন রাষ্ট্রপতি।

```