Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

ভয় পাবেন না, করোনার উপসর্গ দেখলেই পরীক্ষা করান, হাসপাতাল থেকে বার্তা শিবরাজের

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে করোনা আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল থেকেই রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিলেন শিবরাজ। বললেন, ভয় পাবেন না। শরীরে করোনার উপসর্গ দেখা দিল

ভয় পাবেন না, করোনার উপসর্গ দেখলেই পরীক্ষা করান, হাসপাতাল থেকে বার্তা শিবরাজের

শেষ আপডেট: 26 July 2020 12:28

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে করোনা আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল থেকেই রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিলেন শিবরাজ। বললেন, ভয় পাবেন না। শরীরে করোনার উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করান। তিনি ভাল আছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার সকালে নিজের টুইটারে ৭৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন শিবরাজ সিং চৌহান। ভিডিওতে দেখা যাচ্ছে ভোপালের চিরায়ু হাসপাতালে নীল রংয়ের পোশাক পরে বেডে বসে রয়েছেন তিনি। শনিবার দুপুরে তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। আর একটি ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে বসে টিভি দেখছেন তিনি। দু’জন মেডিক্যাল কর্মী কাছে দাঁড়িয়ে রয়েছেন। প্রথম ভিডিওতে চৌহান বলেন, “বন্ধুরা, আমি একদম ভাল আছি। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জন্য কাজ করা করোনা যোদ্ধাদের ভূমিকা প্রশংসনীয়। আমি রাজ্যের সব করোনা যোদ্ধাদের স্যালুট জানাই।” https://twitter.com/ChouhanShivraj/status/1287300151640432640?s=19 শরীরে করোনার উপসর্গ দেখা দিলে সবাইকে ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন শিবরাজ। তার বদলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “যদি আপনারা আক্রান্ত হন, তো ভয় পাবেন না। উপসর্গ লুকোবেন না। শরীরে করোনার উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করান। সঙ্গে সঙ্গে ডাক্তারদের কাছে আসুন। তাহলে চিকিৎসা তাড়াতাড়ি শুরু করা যাবে। সময়ে চিকিৎসা হলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।” শনিবার শিবরাজ সিং চৌহান নিজেই টুইট করে জানিয়েছিলেন, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। সেখানে তিনি জানান, সব রকমের সতর্কতা অবলম্বন করেও মুহূর্তের অসাবধানতার জন্য এই ভাইরাসকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। https://twitter.com/Anurag_Dwary/status/1287267112562507776?s=19 এদিন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ফের একবার সতর্ক থাকার পরামর্শ দেন। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে, মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। শিবরাজ বলেন, “আপনারা সবাই সতর্ক থাকুন। তাহলেই সুরক্ষিত থাকবেন। সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। সবসময় ২ মিটার দূরত্ব বজায় রাখুন। সবসময় হাত ধোবেন ও মাস্ক পরবেন। এগুলোই করোনার বিরুদ্ধে লড়াই করার সবথেকে বড় হাতিয়ার।” মধ্যপ্রদেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৭ হাজার। তার মধ্যে ৭৯৯ জনের করোনায় মৃত্যু হয়েছে। এই মুহূর্তে সেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৬০০-র বেশি।

```