Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

পিপিই কিট পরে হিন্দি গানের তালে নাচ ডাক্তারের, সাথে ইতিবাচক থাকার বার্তা

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় সবার সামনে থেকে লড়াই চালাচ্ছেন তাঁরা। দিন-রাত এক করে কোভিড রোগীদের চিকিৎসার ব্রত কাঁধে নিয়েছেন তাঁরা। আর তার মধ্যেই তাঁদের অন্য প্রতিভারও পরিচয় পাওয়া যাচ্ছে। পিপিই কিট করে বলিউডের ডান্স নাম্বারের তালে নাচতে

পিপিই কিট পরে হিন্দি গানের তালে নাচ ডাক্তারের, সাথে ইতিবাচক থাকার বার্তা

শেষ আপডেট: 3 July 2020 09:53

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় সবার সামনে থেকে লড়াই চালাচ্ছেন তাঁরা। দিন-রাত এক করে কোভিড রোগীদের চিকিৎসার ব্রত কাঁধে নিয়েছেন তাঁরা। আর তার মধ্যেই তাঁদের অন্য প্রতিভারও পরিচয় পাওয়া যাচ্ছে। পিপিই কিট করে বলিউডের ডান্স নাম্বারের তালে নাচতে দেখা গিয়েছে এক ডাক্তারকে। এই নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি পিপিই কিট পরে রিচা নেগি নামের এক ডাক্তার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এই নাচের ভিডিও প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় অবশ্যই অ্যাকটিভ রিচা। মাঝেমধ্যেই নিজের নাচের ভিডিও শেয়ার করেন তিনি। তাই বলে পিপিই কিট পরে নাচ। তাও আবার স্ট্রিট ডান্সার ৩ডি ছবিতে দেখানো নোরা ফতেহির সুপারহিট ডান্স নাম্বার ‘গর্মি’র তালে নাচতে দেখা গিয়েছে রিচাকে। ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবসে এই নাচের ভিডিও শেয়ার করেন রিচা। সাধারণত পিপিই কিট পরে থাকা খুবই কঠিন। এই পোশাক পরলে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। কিন্তু তার মধ্যেই হাসি মুখে নিজেদের কাজ করে যাচ্ছেন তাঁরা। নিজের নাচের মাধ্যমে এই বার্তা দিতে চেয়েছেন রিচা। শুধুমাত্র এই নাচ নয়, তার সঙ্গে বার্তাও দিতে দেখা গিয়েছে রিচা নেগিকে। এক ইতিবাচক মনোভাবের বার্তা দিতে চেয়েছেন তিনি। নিজের ভিডিওর ক্যাপশনে রিচা লেখেন, “এই পরিস্থিতিতে নেতিবাচকতা আমাদের উপর চেপে বসতে আমরা দেব না। তাই এই গরম পোশাক পরে রোগীদের দেখার সঙ্গেই আমরা বলতে পারি এই পোশাক খুবই উজ্জ্বলও বটে। আমার সব সহকর্মী ও সামনের সারিতে দাঁড়িয়ে যাঁরা লড়াই করছেন তাঁদের শুভ চিকিৎসক দিবস। এই পরিস্থিতিতে মুখে হাসি নিয়ে লড়াই করছেন তাঁরা। দেশের জন্য যতটা সম্ভব, ততটা করছেন তাঁরা।” https://www.instagram.com/p/CCFuCv2neOW/?igshid=9dzqzmr4zbdw শুধু এখানেই থেমে থাকেননি রিচা, তিনি আরও বলেন, “আমরা যদি নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও ইতিবাচক থাকতে পারি, তাহলে এই লকডাউনের মধ্যেও আমরা সবাই ইতিবাচক থাকতে পারব। তাই বাড়িতে থাকুন। এই গানটা (গর্মি) সবসময় ভাল লাগত, কিন্তু এখন এই পিপিই কিট পরে যেন আরও ভাল লাগছে। তাই একটা নাচের ভিডিও না করে পারলাম না।” এই নাচের ভিডিওতে নোরা ফতেহি ও ছবির হিরো বরুণ ধাওয়ানকে ট্যাগও করেন রিচা। তাতে বরুণ উত্তরও দেন। ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সবাই রিচার নাচের প্রশংসা করছেন। এত পরিশ্রমের মধ্যেও যে তাঁরা এত ইতিবাচক মনোভাব নিয়ে থাকতে পারছেন, তার প্রশংসা করেছেন সবাই।

```