Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মদের নেশায় ৩৩ বছর আগে মাকে খুন করেছিল, এবার নিজের ছেলেকে, গ্রেফতার দিল্লির প্রৌঢ়

দ্য ওয়াল ব্যুরো: মদের নেশায় বুঁদ হয়ে ১৯৮৭ সালে খুন করেছিল নিজের মাকে। তখন তার বয়স ২৬-এর কোঠায়। ৩৩ বছর পর বয়স যখন ৬০-এর কাছাকাছি তখন খুন করল নিজের ছেলেকে। সেই মদের নেশাতেই। ওমপাল নামের এই প্রৌঢ়কে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার রাতে এ

মদের নেশায় ৩৩ বছর আগে মাকে খুন করেছিল, এবার নিজের ছেলেকে, গ্রেফতার দিল্লির প্রৌঢ়

শেষ আপডেট: 13 May 2020 03:49

দ্য ওয়াল ব্যুরো: মদের নেশায় বুঁদ হয়ে ১৯৮৭ সালে খুন করেছিল নিজের মাকে। তখন তার বয়স ২৬-এর কোঠায়। ৩৩ বছর পর বয়স যখন ৬০-এর কাছাকাছি তখন খুন করল নিজের ছেলেকে। সেই মদের নেশাতেই। ওমপাল নামের এই প্রৌঢ়কে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার রাতে এই খুনের ঘটনা ঘটেছে দিল্লির রোহিনী এলাকায়। ওমপালের পাঁচ সন্তান। তার স্ত্রীর প্রতিভাদেবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধের বাড়িতে মদ্যপান শুরু করে তাঁর স্বামী। রাত ন'টা বেজে গেলেও থামছিল না। বারণ করতেই বচসা বেঁধে যায় স্বামী-স্ত্রীর। অভিযোগ, এরপর স্ত্রীকে মারতে উদ্যত হয় ওই প্রৌঢ়। মাঝে এসে দাঁড়ান এক ছেলে। বাবা-মায়ের ঝগড়া থামানোর চেষ্টা করতেই বাঁধে বিপত্তি। ঘর থেকে লাইসেন্সপ্রাপ্ত রিভালবর এনে সোজা ছেলেকে গুলি করে দেয় বাবা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ছেলে। দিল্লি পুলিশ গ্রেফতার করেছে ব্যবসায়ী ওমপালকে। বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুকটিও। পুলিশ জানিয়েছে, এই ব্যক্তি ৩৩ বছর আগে মদ খেতে বাধা দেওয়ায় নিজের মাকে খুন করেছিল। সাজাও পেয়েছিল। কিন্তু ফের একই ঘটনা ঘটাল সে।

```