
শেষ আপডেট: 6 January 2019 09:32
কার্ডটির সামনের দিকে রয়েছে চিন্তন ও আরজু-র ছবি। নীচে স্ট্যাটাস দেওয়া আছে, "আমাদের বিয়েতে আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছে। না এলে হোয়াটসঅ্যাপে আপনাদের ব্লক করে দেওয়া হবে।" কার্ডের ভিতরে রয়েছে দুটি পেজ। দুটি পেজেই হবু বর-বউয়ের পরিচিতি ও বিয়ের সময় ও স্থানের কথা লেখা রয়েছে। কার্ডটির চতুর্থ পেজে দুজনের হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটা অংশ রয়েছে, যেখানে চিন্তন ও আরজু জানাচ্ছেন, তাঁরা বিয়ে করছেন। কার্ডের খামেও রয়েছে অভিনবত্ব। রঙ-বেরঙের খামের উপরে 'আনলক ইনভিটেশন'। ঠিক যেমনটা মোবাইল আনলক করার জন্য থাকে।
আরজু জানিয়েছেন, তাঁর মাথায় এই পরিকল্পনা আসার পরেই তা তিনি চিন্তন ও পরিবারের বড়দের জানান। সবাই তাঁর পরিকল্পনার প্রশংসা করেন। তারপরেই এই কার্ড তৈরি করা হয়। তবে আরজু বলেন, "হোয়াটসঅ্যাপে নিজেদের ছবির জায়গায় আমরা গণেশের ছবি দিয়েছি। এভাবেই নতুনত্বের সঙ্গে ট্র্যাডিশনের মেলবন্ধন করতে চেয়েছি আমরা।"
এই ধরণের অভিনব কার্ড পেয়ে অবশ্য নিমন্ত্রিতরাও যথেষ্ট আনন্দ পেয়েছেন। হবু বর-বউয়ের পরিকল্পনার প্রশংসাও করেছেন সবাই।