Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

চিন থেকে ২০টি বিমানে করোনা সংক্রান্ত মেডিক্যাল সামগ্রী পাঠানো হচ্ছে ভারতে

দ্য ওয়াল ব্যুরো: আগেই করোনা সংক্রমণ মোকাবিলায় চিন থেকে ২৪টি বিমানে করে টেস্ট কিট, পিপিই পাঠানো হয়েছিল ভারতে। এবার জানা গিয়েছে, এই সপ্তাহে আরও ২০টি বিমান আসবে ভারতে। সেগুলিতে করে করোনা সংক্রান্ত মেডিক্যাল সামগ্রী পাঠানো হবে বলে জানিয়েছেন কেন

চিন থেকে ২০টি বিমানে করোনা সংক্রান্ত মেডিক্যাল সামগ্রী পাঠানো হচ্ছে ভারতে

শেষ আপডেট: 21 April 2020 00:45

দ্য ওয়াল ব্যুরো: আগেই করোনা সংক্রমণ মোকাবিলায় চিন থেকে ২৪টি বিমানে করে টেস্ট কিট, পিপিই পাঠানো হয়েছিল ভারতে। এবার জানা গিয়েছে, এই সপ্তাহে আরও ২০টি বিমান আসবে ভারতে। সেগুলিতে করে করোনা সংক্রান্ত মেডিক্যাল সামগ্রী পাঠানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের এক আধিকারিক। ওই আধিকারিক জানিয়েছেন, “২১ থেকে ২৭ এপ্রিলের মধ্যে ভারতে আসার কথা এই বিমানগুলির। চিনের অসামরিক বিমান মন্ত্রকের তরফে সে কথাই জানানো হয়েছে। এই সাহায্য ভারত ও চিন দু’দেশের সম্পর্ক আরও মজবুত করবে। এতে প্রমাণিত হচ্ছে কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও চিন একসঙ্গে রয়েছে।” গত ৪ এপ্রিল থেকে ইতিমধ্যেই চিনের সাংহাই, গুয়াংঝু, শেনঝেন, শিয়ান ও হংকং থেকে ২৪ টি বিমানে করে প্রায় ৩৯০ টন মেডিক্যাল সামগ্রী ভারতে পাঠানো হয়েছে। এই সামগ্রীর মধ্যে আরটি-পিসিআর টেস্ট কিট, র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট, থার্মোমিটার ও পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আগামী সপ্তাহে ভারতে আসা এই মেডিক্যাল সামগ্রীর বরাত দিয়েছিল ইম্পেরিয়াল লাইফ সায়ন্সে, এইচএলএল, ম্যাট্রিক্স ল্যাব, ইনভেক্স হেলথকেয়ার, ম্যাক্স প্রভৃতি সংস্থা এবং রিলায়েন্স, টাটা, আদানি গ্রুপের মতো কোম্পানিগুলি। এছাড়া কর্নাটক, অসম, তামিলনাড়ু ও রাজস্থানের মতো চারটি রাজ্যও এই মেডিক্যাল সামগ্রীর বরাত দিয়েছিল বলে খবর। গত সপ্তাহেই সাড়ে ছ’লক্ষ টেস্ট কিট নিয়ে ভারতে এসেছিল চিনের দুটি কার্গো বিমান। বিদেশমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, দেড় কোটি পিপিই কিট, ১৫ লক্ষ র‍্যাপিড টেস্ট কিটের বরাত চিনকে দিয়েছে এই কোম্পানি ও রাজ্য সরকারগুলি। সেগুলোই ভারতে পাঠাবে চিন। চিনের উহানে করোনা সংক্রমণের চূড়ান্ত সময়ে ভারতের তরফেও একটি বিমানে করে মেডিক্যাল সামগ্রী পাঠানো হয়েছিল সেখানে। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় বিদেশি কোম্পানিগুলি এই সময় ভারতীয় কোম্পানি অধিগ্রহণ করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিদেশি কোম্পানির তালিকায় চিনের একাধিক কোম্পানি রয়েছে। অবশ্য সেই আশঙ্কার মধ্যেই মেডিক্যাল সামগ্রী নিয়ে চিন থেকে ভারতে আসছে বিমান।

```