Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

বিহারে বিরোধী জোটে ভাঙন, আসন সমঝোতা নিয়ে নিশানা তেজস্বী যাদবকে

দ্য ওয়াল ব্যুরোঃ বিহারে নির্বাচনের দামামা বাজার পরেই আসন সমঝোতা নিয়ে বিরোধী জোটে ভাঙন ধরল। সাংবাদিক সম্মেলনের মাঝেই ওয়াক আউট করল বিকাশশীল ইনসান পার্টি। ছোট দল হলেও তাদের এভাবে জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রভাব পড়তে পারে জোটের উপর, এমনটাই মনে কর

বিহারে বিরোধী জোটে ভাঙন, আসন সমঝোতা নিয়ে নিশানা তেজস্বী যাদবকে

শেষ আপডেট: 4 October 2020 04:32

দ্য ওয়াল ব্যুরোঃ বিহারে নির্বাচনের দামামা বাজার পরেই আসন সমঝোতা নিয়ে বিরোধী জোটে ভাঙন ধরল। সাংবাদিক সম্মেলনের মাঝেই ওয়াক আউট করল বিকাশশীল ইনসান পার্টি। ছোট দল হলেও তাদের এভাবে জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রভাব পড়তে পারে জোটের উপর, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর এই ভাঙনের জন্য আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ছেলে তথা জোটের মুখ তেজস্বী যাদবকে নিশানা করেছে বিকাশশীল ইনসান পার্টি। শনিবার বিরোধী জোটের সাংবাদিক সম্মেলন থেকে বেরিয়ে যায় বিকাশশীল ইনসান পার্টি। দলের প্রধান মুকেশ মাল্লাহ জানিয়েছেন, তাঁকে ২৫টি আসন ও উপমুখ্যমন্ত্রীর পদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তেজস্বী যাদব। কিন্তু তা রাখেননি তিনি। তেজস্বীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তিনি। পরে টুইট করে মুকেশ বলেন, “আজ আরজেডি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ছুরি মারলেন। নিজেরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের দল হওয়া সত্ত্বেও আরজেডি পুরো সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিকাশশীল ইনসান পার্টি। বিহারের মানুষ ভোটে আরজেডিকে শিক্ষা দেবে।” অবশ্য এই ঘটনা নিয়ে আরজেডি নেতৃত্বের তরফে জানান হয়েছে, তারা এই ধরনের কোনও প্রতিশ্রুতি দেননি। এভাবে নাটক করে ছোট দলগুলি আসলে নিজেদের পায়েই কুড়ুল মারে বলে জানিয়েছে তারা। ২০১৮ সালেই প্রতিষ্ঠা হয়েছে এই বিকাশশীল ইনসান পার্টির। এখনও পর্যন্ত একটিও আসন নেই তাদের। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোটের হয়েই লড়েছিল এই দল। কিন্তু তিনটি আসনের একটিতেও জিততে পারেনি তারা। অবশ্য ছোট দল হলেও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে একটু হলেও তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। সেটাই বিরোধী জোটের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা তৈরি হল এই ঘটনার পরে। শনিবার আসন সমঝোতার কথা ঘোষণা করেছে বিরোধীরা। তাতে জানানো হয়েছে, বিহারের ২৪৩টি আসনের মধ্যে ১৪৪টিতে লড়বে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি। কংগ্রেস লড়বে ৭০টি আসনে। বামপন্থীদের দেওয়া হয়েছে ২৯টি আসন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে আরজেডির আসন থেকেই সিট দেওয়া হবে বলে জানানো হয়েছে। ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর এই তিনদফায় ভোট হবে বিহারে। ফল ঘোষণা ১০ নভেম্বর। তার মধ্যে প্রথম দফায় ২৪৩টি আসনের মধ্যে ৭১টি আসনে ভোট গ্রহণ হবে। করোনা সংক্রমণের মধ্যেই দেশের সবথেকে বড় নির্বাচন হতে চলেছে। তার জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেগুলি মেনেই ভোট পরিচালনা করতে হবে। বৃহস্পতিবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে বিহারে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর।

```