Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

ধর্ষণের দায়ে যাবজ্জীবন জেল আসারাম বাপুর ছেলে নারায়ণ সাইয়ের

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের দায়ে আগেই যাবজ্জীবন জেল খাটছেন স্বঘোষিত গডম্যান আসারাম বাপু। এ বার ধর্ষণের দায়ে অভিযুক্ত তাঁর ছেলে নারায়ণ সাইয়ের বিরুদ্ধেও যাবজ্জীবন সাজা ঘোষণা করল সুরাতের আদালত। নারায়ণ সাইয়ের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক অভিযোগ আনা হয়

ধর্ষণের দায়ে যাবজ্জীবন জেল আসারাম বাপুর ছেলে নারায়ণ সাইয়ের

শেষ আপডেট: 30 April 2019 13:15

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের দায়ে আগেই যাবজ্জীবন জেল খাটছেন স্বঘোষিত গডম্যান আসারাম বাপু। এ বার ধর্ষণের দায়ে অভিযুক্ত তাঁর ছেলে নারায়ণ সাইয়ের বিরুদ্ধেও যাবজ্জীবন সাজা ঘোষণা করল সুরাতের আদালত। নারায়ণ সাইয়ের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক অভিযোগ আনা হয়েছিল। এই সব অভিযোগ খতিয়ে দেখেই এই সাজা ঘোষণা করা হয়েছে। ২৬ এপ্রিল সুরাতের জেলা আদালতের বিচারপতি পি এস গাধভি নারায়ন সাইকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। তিনি বলেন, নারায়ণ সাইয়ের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল, তা সত্যি প্রমাণিত হয়েছে। তাই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সাই ছাড়া গঙ্গা ওরফে ধর্মিষ্ঠা মিশ্র, যমুনা ওরফে ভাবিকা পটেল, হনুমান ওরফে কৌশল ঠাকুর ও রমেশ মলহোত্রকে এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়। বাকি পাঁচ অভিযুক্ত অর্থাৎ, মোহিত ভোজওয়ানি, মনিকা আগরওয়াল, পঙ্কজ দেওরা, অজয় দিওয়ান ও নেহা দিওয়ানের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষীপ্রমাণ না থাকায় তাঁদের মুক্তি দেয় আদালত। মঙ্গলবার ছিল সাজা ঘোষণা। আদালত সূত্রে খবর, নারায়ণের বিরুদ্ধে আইপিসি ৩৭৬ ( ধর্ষণ ), ৩৭৭ ( অস্বাভাবিক অন্যায় কাজ ), ৩২৩ ( আক্রমণ ), ৫০৬-০২ ( অপরাধমূলক মানসিকতা ) ও ১২০-বি ( ষড়যন্ত্র ) প্রভৃতি ধারায় অভিযোগ আনা হয়েছে। এ দিন এই সাজা ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ২০১২ সালে সুরাতের বাসিন্দা দুই বোন অভিযোগ করেন, ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত তাঁদের বারবার ধর্ষণ করেছেন নারায়ণ। তাঁরা অভিযোগ করেন, সুরাতের আশ্রমে থাকার সময় বারবার তাঁদের ধর্ষণ ও যৌনহেনস্থা করেছেন সাই। ২০১৩ সালের ডিসেম্বর মাসে হরিয়ানার পিপলি থেকে গ্রেফতার করা হয় এই স্বঘোষিত গডম্যানকে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, বিকৃত যৌনহেনস্থা, শ্লীলতাহানি, অস্ত্র নিয়ে দাঙ্গায় উৎসাহ দেওয়া, ষড়যন্ত্র প্রভৃতি একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। নারায়ণ সাইয়ের বাবা আসারাম বাপুর উপরেও উঠেছিল ধর্ষণের অভিযোগ। নারায়ণের বড় দিদি অভিযোগ করেছিলেন তাঁর নিজের বাবা তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছেন। এ ছাড়াও আশ্রমের আরও কিছু মহিলা অভিযোগ করেছিলেন, তাঁদেরকেও ধর্ষণ করেছেন আসারাম। তারপরেই তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনায় আদালত।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-controversy-regarding-surjyakanta-mishras-tweet/

```