Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মোদীকে আর্জি মমতার, নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা হোক

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার কেন্দ্রের কাছে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নেতাজির প্রতি শ্রদ্ধা জানান। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী পালন হচ্ছে দেশজুড়ে। সেই আবহেই দিন সকালে টু

মোদীকে আর্জি মমতার, নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা হোক

শেষ আপডেট: 23 January 2022 04:57

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার কেন্দ্রের কাছে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নেতাজির প্রতি শ্রদ্ধা জানান। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী পালন হচ্ছে দেশজুড়ে। সেই আবহেই দিন সকালে টুইট করে নেতাজিকে স্মরণ করেন মমতা। পাশাপাশি নেতাজির জন্মদিন নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথাও বলেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং দেশনায়ক দিবস হিসেবে পালন করতে পারেন সেজন্য আমরা ফের একবার কেন্দ্রের কাছে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার আর্জি জানাচ্ছি।' মূর্তিমান নেতাকে শ্রদ্ধা জানিয়ে মমতা বলেন, 'তিনি দেশপ্রেম, সাহস, নেতৃত্ব, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকববে।' তিনি আরও বলেন, 'এই বছর প্রজাতন্ত্র দিবসে, পশ্চিমবঙ্গ সরকার ভারতের স্বাধীনতার ৭৫ তম বছর স্মরণে বাংলার অন্যান্য বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদেরও তুলে ধরা হবে। পশ্চিমবঙ্গ শীঘ্রই একটি পৃথক বেঙ্গল প্ল্যানিং কমিশন গঠন করতে চলেছে।' তিনি যোগ করেন, 'জাতীয় পরিকল্পনা কমিশনের বিষয়ে নেতাজির চিন্তাধারা থেকে অনুপ্রেরণা নিয়ে, রাজ্যকে তার পরিকল্পনার উদ্যোগে সাহায্য করার জন্য একটি বেঙ্গল প্ল্যানিং কমিশন গঠন করা হবে।'

```