Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

চাঁদনি চক মেট্রো স্টেশনে বসল এসক্যালেটর, লকডাউনেও চলেছে কাজ

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় মেট্রো স্টেশন ও রেকগুলির পরিষেবা নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ আসে যাত্রীদের মধ্যে থেকে। তারমধ্যে এসক্যালেটরের পরিষেবা নিয়েও অভিযোগ থাকে। এমনি সময়ে মেট্রো পরিষেবার উপর এতটা চাপ থাকে যে রক্ষণাবেক্ষণের কাজে সমস্যা হয়। কিন্তু

চাঁদনি চক মেট্রো স্টেশনে বসল এসক্যালেটর, লকডাউনেও চলেছে কাজ

শেষ আপডেট: 29 August 2020 12:33

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় মেট্রো স্টেশন ও রেকগুলির পরিষেবা নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ আসে যাত্রীদের মধ্যে থেকে। তারমধ্যে এসক্যালেটরের পরিষেবা নিয়েও অভিযোগ থাকে। এমনি সময়ে মেট্রো পরিষেবার উপর এতটা চাপ থাকে যে রক্ষণাবেক্ষণের কাজে সমস্যা হয়। কিন্তু লকডাউনের মধ্যে সেই কাজের অনেক সময় পাওয়া গেছে। তাই লকডাউনের মধ্যেও থেমে থাকেনি কাজ। তারই ফলস্বরূপ চাঁদনি চক মেট্রো স্টেশনে বসল এসক্যালেটর। এতে যাত্রীদের আরও সুবিধা হবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শনিবার মেট্রোর তরফে একটি বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। বলা হয়েছে, লকডাউনের মধ্যে রক্ষণাবেক্ষণ ও পরিষেবা আরও উন্নত করার জন্য অনেক পরিকল্পনা নিয়েছিল মেট্রো রেলওয়ে। বিভিন্ন স্টেশনে সেইসব কাজ চলেছে। সামাজিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনেই এইসব কাজ হয়েছে। মেট্রোর তরফে এই বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই সময়কে কাজে লাগিয়ে চাঁদনি চক মেট্রো স্টেশনে পুরনো এসক্যালেটরকে সরিয়ে একটি নতুন এসক্যালেটর বসানো হয়েছে। আগামী সপ্তাহ থেকেই এই নতুন এসক্যালেটর কাজ শুরু করবে। ইলেকট্রিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারিং দফতর যৌথভাবে খুব শিগগির কালীঘাট ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনেও দুটি এসক্যালেটর বসানোর কাজ করবে। এর ফলে মেট্রো পরিষেবা শুরু হলেই যাত্রীদের আরও সুবিধা হবে। কলকাতার একাধিক মেট্রো স্টেশনে এসক্যালেটর নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে। অনেক স্টেশনে এসক্যালেটর নেই। কোথাও আবার থাকলেও অনেক সময় খারাপ থাকে। এর ফলে সিঁড়ি দিয়েই ওঠা-নামা করতে হয় যাত্রীদের। বয়স্ক ও অসুস্থ মানুষরা তার জেরে সমস্যায় পড়েন। আর তাই লকডাউনের মধ্যে এই পরিষেবাগুলি উন্নত করার কাজ শুরু করল মেট্রো রেল কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে আনলক চার পর্যায়ে লোকাল ট্রেন ও মেট্রো রেল পরিষেবা শুরু করার কথা ভাবছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নিয়ম মেনে এই পরিষেবা চললে তাতে রাজ্যের কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সেপ্টেম্বর থেকে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু করার আবেদন জানিয়েছেন রেলমন্ত্রককে চিঠিও লিখেছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আগেও অনেক বার মেট্রো পরিষেবা চালুর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মেট্রো কর্তৃপক্ষও জানিয়েছে, কেন্দ্র অনুমতি দিলেই তারা পরিষেবা শুরু করবে। এখন দেখার রাজ্যের আবেদন মেনে কেন্দ্র সেপ্টেম্বর মাস থেকে এই পরিষবার অনুমতি দেয় কিনা।

```