Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

থানায় ঢুকে পুলিশ পেটানোর অভিযোগ অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত, বাকিদের খোঁজে তল্লাশি

দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ বাইক চালকদের পাকড়াও করায় টালিগঞ্জ থানায় ঢুকে পুলিশ পিটিয়েছিল উন্মত্ত জনতা। রবিবার রাতের এই ঘটনার প্রায় ২০ ঘণ্টা কেটে যাওয়ার পর অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। আর সব মিলিয়ে প্রায় ৩০ ঘণ্টা কেটে যাওয়ার প

থানায় ঢুকে পুলিশ পেটানোর অভিযোগ অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত, বাকিদের খোঁজে তল্লাশি

শেষ আপডেট: 13 August 2019 09:56

দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ বাইক চালকদের পাকড়াও করায় টালিগঞ্জ থানায় ঢুকে পুলিশ পিটিয়েছিল উন্মত্ত জনতা। রবিবার রাতের এই ঘটনার প্রায় ২০ ঘণ্টা কেটে যাওয়ার পর অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। আর সব মিলিয়ে প্রায় ৩০ ঘণ্টা কেটে যাওয়ার পর অবশেষে পুলিশের জালে পাকড়াও হয়েছে দু'জন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, তাদের নাম ছোটকা দলুই এবং দীপক অধিকারী। এলাকায় তারা ভাই এবং লালা নামেই পরিচিত। মঙ্গলবার দুই অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হয়েছে। যদিও এখনও অধরা রয়েছে অধিকাংশ অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, তাদের খোঁজে চলছে তল্লাশি। তবে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত পুতুল নস্কর। খোঁজ চলছে তার ভাইপো আকাশের। রবিবার রাত ১১টা নাগাদ নাকা চেকিং চলছিল টালিগঞ্জের মেনকা সিনেমা হলের সামনে। সেখানেই মত্ত অবস্থায় রনজয় হালদার নামের এক যুবককে পাকড়াও করে পুলিশ। সঙ্গে ছিলেন আরও দুই আরোহী। তারপরেই শুরু হয় গণ্ডগোল। পুলিশের অভিযোগ, রনজয়কে আটকানোর পরেই তিনি কর্তব্যরত পুলিশকর্মীর সঙ্গে ঝগড়া শুরু করেন। ফোন করে নিজের এলাকার লোকেদের খবর দেন। মুহূর্তেই প্রায় জনা চল্লিশের লোক জড়ো হয়ে যায় মেনকা সিনেমা হলের সামনে। অবস্থা বেগতিক দেখে রনজয়কে নিয়ে টালিগঞ্জ থানায় চলে যান ওই পুলিশকর্মী। পুলিশের দাবি, এরপর থানার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে অন্তত ১০০ জন উত্তেজিত জনতা। আচমকাই কয়েকজন ঢুকে পড়ে থানায়। কয়েকজন ওসির ঘরে ঢুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। বাকিরা চড়াও হয় পুলিশকর্মীদের উপর। শুরু হয় ধস্তাধস্তি। এক কনস্টেবলকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। এমনকী মহিলা কনস্টেবলদের পোশাক ছেঁড়ারও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরপর পরিস্থিতি সামাল দিতে রনজয়কে ছেড়ে দেয় পুলিশ।

```