Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

যাদবপুর কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত চাই, দাবি অপর্ণা, কৌশিকদের

দ্য ওয়াল ব্যুরো : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ ও তার জেরে ক্যাম্পাসে অচলাবস্থার ঘটনায় রাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করল বিশিষ্টজনদের সংগঠন 'সিটিজেনস্পিক ইন্ডিয়া।' অপর্ণা সেন, কৌশিক

যাদবপুর কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত চাই, দাবি অপর্ণা, কৌশিকদের

শেষ আপডেট: 20 September 2019 12:20

দ্য ওয়াল ব্যুরো : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ ও তার জেরে ক্যাম্পাসে অচলাবস্থার ঘটনায় রাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করল বিশিষ্টজনদের সংগঠন 'সিটিজেনস্পিক ইন্ডিয়া।' অপর্ণা সেন, কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্টজনেরা সই করেছেন সেই আবেদনে। শুক্রবার 'সিটিজেনস্পিক ইন্ডিয়া'র তরফে একটি প্রেস বিবৃতি জারি করা হয়। এই বিবৃতিতে অপর্ণা, কৌশিক বা বোলান গঙ্গোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, রূপম ইসলাম, সোহাগ সেন, অনুপম রায়, চিত্রা সরকার, মুদার পাথারিয়া-সহ আরও অনেকের। এই বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তাঁরা রীতিমতো উদ্বিগ্ন। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যাদবপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে যেভাবে বিক্ষোভের মুখে পড়েন ও তারপরে ক্যাম্পাসে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে, তাতে তাঁরা চিন্তিত। একটা কর্মসূচিকে কেন্দ্র করে যেভাবে রণক্ষেত্র হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর, তা কোনওভাবেই কাম্য নয়। এই ঘটনাগুলি ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে বলেই আশঙ্কা করছেন তাঁরা। এই বিবৃতিতে অপর্ণা সেন, কৌশিক সেনরা আরও দাবি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় চত্বরে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। রাইফেল থেকে খুলে মাটিতে পড়ে যায় গুলি-সহ ম্যাগাজিন। যে কোনও অনভিপ্রেত ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় পড়ুয়াদের আরও সংযত হওয়া উচিত ছিল বলেই মনে করেন তাঁরা। বাবুল সুপ্রিয়র নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও আরও ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পারতেন বলে মত সিটিজেনস্পিক ইন্ডিয়ার সদস্যদের। আর তাই রাজ্য প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। এই ঘটনায় কারও দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলেই মনে করেন তাঁরা। এই ধরনের পরিস্থিতি যাতে অদূর ভবিষ্যতে তৈরি না হয়, তার দিকেও রাজ্য সরকারকে নজর দেওয়ার অনুরোধ করেছেন অপর্ণা সেনরা। এ দিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করেন বিক্ষোভকারী পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় চত্বরেই বারবার জেনারেল বডি মিটিং করে নিজেদের কর্মসূচি ঠিক করছেন তাঁরা। অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে বসে এবিভিপি। তারপর সেখান থেকে মিছিল করে তারা।

```