Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার পরেই সেনার হাতে ধৃত চার কাশ্মীরি যুবক

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের জঙ্গি সংগঠনে যোগদানের কথা ঘটা করে ঘোষণা করেছিল চার কাশ্মীরি যুবক। প্রশিক্ষণ নিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়ারও মতলব ছিল তাদের। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় ভেস্তে গেল সব পরিকল্পনা। শনিবার গভীর রাতে চার জঙ্গিকে গ্

জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার পরেই সেনার হাতে ধৃত চার কাশ্মীরি যুবক

শেষ আপডেট: 26 August 2018 05:56

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের জঙ্গি সংগঠনে যোগদানের কথা ঘটা করে ঘোষণা করেছিল চার কাশ্মীরি যুবক। প্রশিক্ষণ নিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়ারও মতলব ছিল তাদের। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় ভেস্তে গেল সব পরিকল্পনা। শনিবার গভীর রাতে চার জঙ্গিকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। সেনাসূত্রে খবর, কুপওয়ারার নাগদাগি জঙ্গলে শনিবার রাত থেকে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও সেনা জওয়ানদের যৌথ বাহিনী৷ তাঁদের কাছে খবর ছিল, এই জঙ্গলে লুকিয়ে রয়েছে সদ্য আল বাদর জঙ্গি সংগঠনে নাম লেখানো হান্ডওয়ারার চার যুবক৷ তল্লাশি চলাকালীন নিরাপত্তা বাহিনীকে দেখতে পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী৷ দু’পক্ষের গুলি যুদ্ধ চলার পর তিন জন জঙ্গি পালিয়ে গেলেও আত্মসমর্পণ করে এই চার জঙ্গি৷ ধৃতরা হল উমর বাসির শেখ (২৩), দানিশ খাজের শেখ (২২), ওয়াসিম আহমেদ খান (২৩), তাহির হাবিব ভাট (২২)৷ তাদেরকে গ্রেফতার করা হয়েছে৷ শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ৷ জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ওয়াসিম এমবিএর ছাত্র৷ অন্যদিকে উমর অপারেশন থিয়েটারে ডিপ্লোমা করেছে৷ গত ২৪ অগস্ট হান্ডওয়ারার এই চার যুবক আল বাদর নামে একটি জঙ্গি সংগঠনে নাম লেখায়৷ তার পরেই বন্দুক হাতে এই চারজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ছবি দেখেই তাদের খোঁজে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ধৃতদের কাছ থেকে আধুনিক অস্ত্র ও বোমা উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী৷ কিন্তু শিক্ষিত কাশ্মীরি যুবকদের মধ্যে ভারত বিরোধী জঙ্গি সংগঠনে যোগদানের প্রবণতা দিন দিন কেন বাড়ছে, তা ভাবাচ্ছে সেনা বাহিনীকে। পালিয়ে যাওয়া তিন জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

```