Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

শুয়ে আছেন তরুণী, কোমরে মালিশ করে দিচ্ছে হাতি, ভাইরাল হল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: অনেক ধরনের মালিশ, স্পা ইত্যাদির চল রয়েছে। ইদানিং কলকাতায় ফিশ স্পাও খুব জনপ্রিয় হয়েছে। জলে পা ডুবিয়ে রাখলে পায়ের পাতায় বিশেষ প্রজাতির মাছ এসে মধুর কামড় দেবে। তাতে ব্যথা তো লাগবেই না উল্টে চাঙ্গা হবে শরীর! কিন্তু তাই বলে হ

শুয়ে আছেন তরুণী, কোমরে মালিশ করে দিচ্ছে হাতি, ভাইরাল হল ভিডিও

শেষ আপডেট: 19 January 2021 07:30

দ্য ওয়াল ব্যুরো: অনেক ধরনের মালিশ, স্পা ইত্যাদির চল রয়েছে। ইদানিং কলকাতায় ফিশ স্পাও খুব জনপ্রিয় হয়েছে। জলে পা ডুবিয়ে রাখলে পায়ের পাতায় বিশেষ প্রজাতির মাছ এসে মধুর কামড় দেবে। তাতে ব্যথা তো লাগবেই না উল্টে চাঙ্গা হবে শরীর! কিন্তু তাই বলে হাতিকে দিয়ে কোমর মালিশ করানো? সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। তাতে দেখা যাচ্ছে এক তরুণী একটি খাটিয়ায় শুয়ে রয়েছে। আর একটি হাতি তার সামনের পা ব্যবহার করে তরুণীর কোমর, পিঠ ভাল করে মালিশ করে দিচ্ছে। ব্যাপার কী? জানা যাচ্ছে তাইল্যান্ডে পর্যটকদের মনোরঞ্জনের জন্য এ এক পুরনো রেওয়াজ। তার জন্য হাতিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। যার মাধ্যমে গজরাজ হয়ে ওঠেন ফিজিও! https://twitter.com/amir2371360/status/1350464229044875265 যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি বেশ পুরনো। কিন্তু পশুদের এই ভাবে ব্যবহার করা আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা আইনের আওতায় পড়ে। দ্য ডোডো চ্যানেলের বক্তব্য, এই ভাবে হাতিদের প্রশিক্ষিত করতে হলে জন্মের পর থেকেই তাদের বিশেষ ভাবে রাখতে হয়। ফলে, মায়ের থেকে বিচ্ছিন্ন করে নেওয়া হয় শৈশবেই। যা ভয়ঙ্কর অপরাধ। যদিও ইন্দোনেশিয়া, তাইল্যান্ডে এ জিনিস চলে। বারবার সমালোচনা হলেও তা বন্ধ হয়নি। ডলফিন থেকে, বাঘ, সিংহ, হাতি-- কিছুই বাদ নেই। যে কারণে ভারতে সার্কাসে বন্যপ্রাণী ব্যবহার বন্ধ করা হয়েছিল। কিন্তু, তাইল্যান্ড এসবে কর্ণপাতই করে না।

```