Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

পাকিস্তানের দুই হিন্দু নাবালিকাকে অপহরণ করে ধর্মান্তকরণ, দ্রুত উদ্ধারের নির্দেশ ইমরানের

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সিন্ধু প্রদেশের দুই হিন্দু নাবালিকাকে অপহরণ করে, জবরদস্তি ধর্মান্তকরণের অভিযোগে নড়েচড়ে বসল ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। রবিবার পাক তথ্যমন্ত্

পাকিস্তানের দুই হিন্দু নাবালিকাকে অপহরণ করে ধর্মান্তকরণ, দ্রুত উদ্ধারের নির্দেশ ইমরানের

শেষ আপডেট: 24 March 2019 08:08

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সিন্ধু প্রদেশের দুই হিন্দু নাবালিকাকে অপহরণ করে, জবরদস্তি ধর্মান্তকরণের অভিযোগে নড়েচড়ে বসল ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। রবিবার পাক তথ্যমন্ত্রী  ফওয়াদ চৌধুরী রবিবার জানিয়েছেন, ওই দুই নাবালিকাকে দ্রুত যাতে উদ্ধার করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দোলের আগে, গত ২০ মার্চ পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি এলাকা থেকে নিরুদ্দেশ হয়ে যায় ১২ বছরের রবীনা ও ১৪ বছরের রিনা। অভিযোগ ওঠে, দোলের প্রস্ততিতে যখন ব্যস্ত ছিল ঘোটকির ধারকি শহরের হিন্দু সম্প্রদায়ের লোকজন, তখনই অপহরণ করে নিয়ে যাওয়া হয় রবীনা ও রিনাকে। এর পরে অভিযোগ ওঠে, অপহরণ করে তাদের জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিতও করা হয়েছে। শনিবার একটি ভিডিও ভাইরাল হতেই উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের সিন্ধ প্রদেশ। অভিযোগ, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে বিয়ে দিয়ে দুই নাবালিকাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হচ্ছে। প্রতিবাদে সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। ধর্ণায় বসেছে দুই কিশোরীর পরিবারও। নয়া পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর ইসলামাবাদের কুর্সিতে বসেছিলেন ইমরান খান। তাঁর সেই নির্বাচনী স্লোগান তুলে ধরেই বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনকারীদের দাবি, ২০১৬ সালে সিন্ধু প্রদেশের আইনসভায় জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে বিল পাশ হয়েছিল। তার পরেও এই ধরনের ঘটনা ঘটে চলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নয়া পদক্ষেপ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কেবল শব্দমাত্র। বাস্তবে তার প্রয়োগ কোথাও হচ্ছে না। কার্যত চাপে পড়েই ইমরানকে এই পদক্ষেপ নিতে  হয়েছে বলে মনে করছেন অনেকে। কয়েক মাস আগেই পাকিস্তানে সংখ্যালঘুদের জীবনযাত্রার মান নিয়ে গর্ব শোনা গয়েছিল ইমরানের গলায়। এর মাঝে সন্ত্রাসবাদ নিয়েও সারা বিশ্বে কোণ্ঠাসা পাকিস্তান। তার উপর যদি এমন ঘটনা সামনে আসে তাহলে লাজ লজ্জার মাথা কাটা যাওয়ার অবস্থা। পর্যবেক্ষকদের মতে, পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া ছাড়া ক্রিকেটার প্রধানমন্ত্রী সামনে বিকল্প কিছু ছিল না।

```