Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে ভারতের 'ভুল' মানচিত্র, নেটিজেনদের রোষের শিকার বিখ্যাত বলিউড ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলা

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিভিন্ন রাজ্যে নিজেদের ফ্যাশন ব্র্যান্ডের স্টোর খুলেছেন আবু জানি এবং সন্দীপ খোসলা। প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছিলেন এই দুই প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার। ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সোনালি রঙ দিয়ে আঁকা ভারতে

ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে ভারতের 'ভুল' মানচিত্র, নেটিজেনদের রোষের শিকার বিখ্যাত বলিউড ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলা

শেষ আপডেট: 30 December 2018 10:53

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিভিন্ন রাজ্যে নিজেদের ফ্যাশন ব্র্যান্ডের স্টোর খুলেছেন আবু জানি এবং সন্দীপ খোসলা। প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছিলেন এই দুই প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার। ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সোনালি রঙ দিয়ে আঁকা ভারতের মানচিত্রের আউটলাইন। আর তার মধ্যেই লোকেশন অনুযায়ী লেখা ছিল কোথায় কোথায় ফ্যাশন চেন খুলেছেন এই দুই ডিজাইনার। কিন্তু নিজেদের ফ্যাশন ব্র্যান্ডের এমন অভিনব মার্কেটিং করতে গিয়ে শেষে ট্রোলড হতে হয়েছে এই দুই ডিজাইনারকে। মজার ছলে ট্রোল নয়, রীতিমতো নেটিজেনদের রোষের শিকার হয়েছেন আবু জানি এবং সন্দীপ খোসলা। কিন্তু কী এমন হয়েছিল যে এই দুই বিখ্যাত ডিজাইনারের উপর এ ভাবে চটলেন নেটিজেনরা? ইনস্টগ্রামে ভারতের যে মানচিত্র তাঁরা শেয়ার করেছেন সেখানে পাক অধিকৃত কাশ্মীরকে দেখানোই হয়নি। আর তাতেই বেজায় চটেছেন নেটিজেনরা। দেশদ্রোহীর তকমাও এঁটে দেওয়া হয়েছে এই দুই ডিজাইনারের গায়ে। তাঁদের দেশপ্রেম নিয়েও উঠছে নানান প্রশ্ন। কড়া ভাষায় ইন্সটাগ্রামের কমেন্ট বক্সে এই দুই ডিজাইনারকে আক্রমণ করেন নেটিজেনদের একটা বড় অংশ। কেউ বলছেন তাঁরা দেশ বিরোধী কাজ করেছেন। তো কেউ বলছেন দুই ডিজাইনারের এ হেন আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তবে শত বিতর্কের মাঝেও মুখ খোলেননি দুই ডিজাইনারের কেউই। তবে তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ওই ছবি। এখন দেখার, নেটিজেনদের রোষের বিরুদ্ধে এই দুই ডিজাইনার কী যুক্তি দেন।

```