Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

জ্বালিয়ে দেওয়া হলো কাশ্মীরের সোপিয়ানের পৌরভবন, আশঙ্কা জঙ্গি নাশকতার

দ্য ওয়াল ব্যুরো : কাশ্মীরের সোপিয়ানে পৌরভবন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। জানা গেছে, হঠাৎ করেই পৌরভবনে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই বিধ্বংসী আগুনে পৌরভবনের বেশিরভাগ অ

জ্বালিয়ে দেওয়া হলো কাশ্মীরের সোপিয়ানের পৌরভবন, আশঙ্কা জঙ্গি নাশকতার

শেষ আপডেট: 29 October 2018 18:39

দ্য ওয়াল ব্যুরো : কাশ্মীরের সোপিয়ানে পৌরভবন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। জানা গেছে, হঠাৎ করেই পৌরভবনে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই বিধ্বংসী আগুনে পৌরভবনের বেশিরভাগ অংশই পুড়ে গেছে বলে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে এই ঘটনাকে জঙ্গি নাশকতা বলেই মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা।

আরও পড়ুন সীমান্ত পেরিয়ে হামলা ভারতীয় সেনার, বিধ্বস্ত পাক রেঞ্জার্সদের প্রশাসনিক দফতর

চলতি মাসের শুরুতেই কাশ্মীরে পুরসভা নির্বাচন হয়। বিভিন্ন জঙ্গি সংগঠন এই নির্বাচনে নাশকতার হুমকি দেওয়ায় কাশ্মীরের দুই প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টি নির্বাচন বয়কট করে। ফলে একক ভাবে এই পুরসভা নির্বাচনে জয়লাভ করে বিজেপি। দক্ষিণ কাশ্মীরের ৪ জেলায় ১৩২ টি ওয়ার্ডের মধ্যে ৫৩ টি'তেই জয়লাভ করেন বিজেপি প্রার্থীরা। সোপিয়ানে ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৩ টি'তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে বিজেপি। বাকি চার ওয়ার্ডের জন্য কোনও মনোনয়ন জমা পড়েনি। এই নির্বাচনের পর ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি'র পক্ষ থেকে অভিযোগ করা হয় কেন্দ্র এই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। যদিও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক তাঁদের বিরোধিতা করে বলেন, কাশ্মীর শুধুমাত্র এই দুই রাজনৈতিক দলের জন্য নয়। নির্বাচনে অংশগ্রহণের অধিকার সবার আছে। রবিবার পুলওয়ামা জেলার ওয়াহিবাগ এলাকায় এক পুলিশ অফিসারকে গুলি করে খুন করে জঙ্গিরা। আরেকটি ঘটনায় শ্রীনগরে পিডিপি'র এক কর্মীকেও খুন করা হয়। যদিও গত সপ্তাহে ভারতীয় সেনার করা তিনটি হামলায় ১০ জন জঙ্গি নিহত হয়েছে, তারপরেও জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়নি এই এলাকায়। এমনকী এক জঙ্গির শেষকৃত্যে সোপিয়ানে স্থানীয় বাসিন্দাদের স্লোগান দিতেও দেখা গেছে বলে খবর।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```