Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

রায়বেরিলিতে লাইনচ্যুত নিউ ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন সহ ৬টি বগি, ১ শিশু সহ মৃত ৭

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের রায়বেরিলিতে লাইনচ্যুত নিউ ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন সহ ৬টি বগি। মৃত্যু হয়েছে ৫ জনের। পুলিশ জানিয়েছে তাদের মধ্যে রয়েছে একটি শিশুও। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত

রায়বেরিলিতে লাইনচ্যুত নিউ ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন সহ ৬টি বগি, ১ শিশু সহ মৃত ৭

শেষ আপডেট: 10 October 2018 03:04

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের রায়বেরিলিতে লাইনচ্যুত নিউ ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন সহ ৬টি বগি। মৃত্যু হয়েছে ৫ জনের। পুলিশ জানিয়েছে তাদের মধ্যে রয়েছে একটি শিশুও। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪১ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। https://twitter.com/ANINewsUP/status/1049845884895289344 বুধবার ভোর ৬টা নাগাদ রায়বেরিলির হরচন্দপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। লখনৌ এবং বারাণসী থেকে ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) দু'টি দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। লাইনচ্যুত হওয়ায় কামরাগুলি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। ওই বগিগুলিতে বেশ কিছু যাত্রীর আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল। রেলের তরফে জানানো হয়েছে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন চিকিৎসকদের একটি দল।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান সিগন্যাল সমস্যা এবং কুয়াশার কারণেই লাইনচ্যুত হয়েছে ট্রেনের বগি। জানা গিয়েছে, ফারাক্কা থেকে রায়বেরিলি হয়ে নয়া দিল্লি যাচ্ছিল ট্রেনটি। রায়বেরিলির হরচন্দপুর স্টেশন ছেড়ে বেরনোর পরেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা জেরে ওই লাইনে ব্যহত হয়েছে রেল পরিষেবা। সূত্রের খবর, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পাশাপাশি প্রশাসনকে সম্ভাব্য সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে উদ্ধাকার্যে সাহায্য করার নির্দেশও দিয়েছেন তিনি।  

```