Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

বিয়ে বাড়িতে ধুন্ধুমার! বরপক্ষ-কনেপক্ষর চেয়ার ছোড়াছুড়িতে আহত ৩

দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়িতে ধুন্ধুমার! বিয়ের আসরেই হাতাহাতি শুরু হয়ে গেল বরপক্ষ এবং কনেপক্ষর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে শেষে আসতে হল পুলিশকে। জানা গিয়েছে, দু'পক্ষের মারামারিতে আহত হয়েছেন তিনজন। এই ঘটনা ঘটেছে গত ২৯ অক্টোবর তেলেঙ্গানার সূর্

বিয়ে বাড়িতে ধুন্ধুমার! বরপক্ষ-কনেপক্ষর চেয়ার ছোড়াছুড়িতে আহত ৩

শেষ আপডেট: 2 November 2019 08:02

দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়িতে ধুন্ধুমার! বিয়ের আসরেই হাতাহাতি শুরু হয়ে গেল বরপক্ষ এবং কনেপক্ষর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে শেষে আসতে হল পুলিশকে। জানা গিয়েছে, দু'পক্ষের মারামারিতে আহত হয়েছেন তিনজন। এই ঘটনা ঘটেছে গত ২৯ অক্টোবর তেলেঙ্গানার সূর্যপেট জেলায়। আহতদের উদ্ধার করে তখনই নিয়ে যাওয়া স্থানীয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, শোভাযাত্রা বের করা নিয়েই প্রথমে বর এবং কনেপক্ষের মধ্যে শুরু হয় বচসা। ক্রমে অশান্তির পারদ ওঠে চরমে। কথা কাটাকাটি নিমেষেই পরিণত হয় হাতাহাতিতে। দু'পক্ষই বিয়ের আসরে থাকা চেয়ার তুলে ছুড়তে শুরু করে একে অন্যের দিকে। খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। যে জেলায় এই ঘটনা ঘটে সেটি কোদাদ গ্রামীণ থানার অন্তর্ভুক্ত। সেই থানার সার্কেল ইন্সপেক্টর শিব রাম রেড্ডি জানিয়েছেন, সূর্যপেট জেলার অজয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল অন্ধ্রপ্রদেশের ইন্দ্রজার। ২৯ অক্টোবর বিয়ে হওয়ার কথা ছিল। সকাল থেকেই শুরু হয়েছিল বিয়ের নানা আচার-অনুষ্ঠান। আচমকাই শোভাযাত্রা বের করা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় দু'পক্ষের মধ্যে। তবে আহতদের চোট গুরুতর নয় বলেই জানিয়েছে পুলিশ। আহত অবস্থায় তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় বরপক্ষ বা কনেপক্ষর কেউই কারও বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়নি। বরং পুলিশকে তারা জানিয়েছে, নিজেরাই সমস্যার সমাধান করে নিয়েছে দুই পরিবার। কারওরই অন্য পক্ষের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সেদিন বিয়েবাড়িতে হাজির অতিথিরাও জড়িয়ে পড়েন মারামারিতে। তবে শেষ পর্যন্ত সমাধান হয়েছে সব সমস্যার। ঠিকমতো সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠানও। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯ - এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf/

```