Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মোদীর নির্দেশ, মুম্বইতে জিন্নার প্রাসাদ অধিগ্রহণ করছে বিদেশ মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের জনক তিনিই। দেশভাগের জন্য তাঁকেই দায়ী করেন এই দেশের বহু মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে, সেই মহম্মদ আলি জিন্নার মুম্বাইয়ের প্রাসাদোপম বাংলো – ‘জিন্না হাউজ’ এবার অধিগ্রহণ করতে চলছে বিদেশ মন্ত্রক। মহা

মোদীর নির্দেশ, মুম্বইতে জিন্নার প্রাসাদ অধিগ্রহণ করছে বিদেশ মন্ত্রক

শেষ আপডেট: 19 December 2018 14:53

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের জনক তিনিই। দেশভাগের জন্য তাঁকেই দায়ী করেন এই দেশের বহু মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে, সেই মহম্মদ আলি জিন্নার মুম্বাইয়ের প্রাসাদোপম বাংলো – ‘জিন্না হাউজ’ এবার অধিগ্রহণ করতে চলছে বিদেশ মন্ত্রক। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক, তথা দেশের প্রথম সারির  কনস্ট্রাকশন কোম্পানি লোঢাগ্রুপের মালিক মঙ্গল প্রভাত লোঢাকে চিঠি দিয়ে এই কথা জানালেন খোদ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। চিঠিতে তিনি আরও জানিয়েছেন, “প্রধানমন্ত্রী সচিবালয় নির্দেশ দিয়েছে জিন্নার এই বাংলো সংস্কার করে, সেখানে দিল্লির হায়দ্রাবাদ হাউসের মতো মর্যাদা দেওয়া হবে।” দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে হায়দরাবাদ হাউজ ছিল নিজামের প্রাসাদ। দেশ স্বাধীন হওয়ার পর, ভারত সরকার তা অধিগ্রহণ করে। এখন বিদেশি রাষ্ট্রনেতারা এলে, প্রতিনিধি পর্যায়ের অধিকাংশ বৈঠক হায়দরাবাদ হাউজেই হয়। চিঠিতে লোধাকে সুষমা আরও জানিয়েছেন, জিন্না হাউজ আগে ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিসার্চের অধীনে ছিল। প্রধানমন্ত্রীর সচিবালয় তা বিদেশ মন্ত্রককে হস্তান্তরের অনুমতি দিয়েছে। এর আগে ডিসেম্বরের পাঁচ তারিখে, সুষমাকে এই বাংলো নিয়ে চিঠি দিয়েছিলেন লোধা। সেই চিঠিতে লোঢা প্রস্তাব দিয়েছিলেন জিন্না হাইজকে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হোক। অতীতে, জিন্না হাউজকে ‘দেশভাগের প্রতীক’ হিসেবে মন্তব্য করে তা ভেঙে ফেলার প্রস্তাবও দিয়েছিলেন লোধা। অনেকের মতে, লোঢা হলেন টিপিকাল প্রোমোটার। মালাবার হিলসের মতন বর্ধিষ্ণু জমির ওপর তাঁর নজর ছিল। একবার হাতে পেলেই কয়েক হাজার কোটি টাকা মুনাফা করে ফেলতে পারতেন তিনি। কিন্তু তা হতে দিল না সরকার। বরং জিন্না হাউজকে অধিগ্রহণ করার মধ্যেও একটা জাতীয়তাবাদের বার্তা দেওয়ার চেষ্টা আছে। সমুদ্রে কোল ঘেঁষে, জিন্নার এই বাংলোর ডিজাইন করেছিলেন ব্রিটিশ স্থাপত্যবিদ ক্লদ বেটলি। গত শতাব্দীর তিনের দশকের শেষ দিকে, ইউরোপিয়ান স্থাপত্যের এই বাড়িতেই থাকতেন জিন্না। কায়েদ-ই-আজম জিন্নার এই বাড়িতে তাদের মুম্বাই কনসুলেট গড়ে তোলার দাবি জানিয়েছিল পাকিস্তান। ২০০৭ সালে, এই বাড়ির মালিকানার জন্য বম্বে হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন জিন্নার মেয়ে দিনা ওয়াদিয়া। দিনার মৃত্যুর পর সেই মামলা চালাচ্ছেন দিনার পুত্র শিল্পপতি নেস ওয়াদিয়া। সুষমার চিঠি পাওয়ার পরে লোঢা সংবাদ সংস্থা পিটি আইকে জানিয়েছেন, বিদেশ মন্ত্রক যখন অধিগ্রহণ করছে তখন সব বিতর্ক শেষ।

```