Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

BREAKING: করোনার কোপে বন্ধ ইউরো কাপ, পিছিয়ে যাচ্ছে একবছর

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফুটবলের পর আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট ইউরো কাপ। প্রতি চারবছর অন্তর হয় এই প্রতিযোগিতা। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে টুর্নামেন্ট পিছিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, একবছর পিছিয়ে টুর্নাম

BREAKING: করোনার কোপে বন্ধ ইউরো কাপ, পিছিয়ে যাচ্ছে একবছর

শেষ আপডেট: 17 March 2020 13:00

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফুটবলের পর আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট ইউরো কাপ। প্রতি চারবছর অন্তর হয় এই প্রতিযোগিতা। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে টুর্নামেন্ট পিছিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, একবছর পিছিয়ে টুর্নামেন্ট হতে পারে ২০২১ সালে। নরোয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে এই খবর জানানো হয়েছে। এবছর জুন মাসে ইউরো কাপ হওয়ার কথা ছিল। কিন্তু ফিফা, উয়েফা যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছে, কোনও ভাবেই এবছর হবে না ইউরো কাপ। তা পিছিয়ে যাচ্ছে একবছর। সম্ভাব্য সূচি অনুযায়ী ২১-এর ১২ জুন থেকে ১২ জুলাই হবে এই টুর্নামেন্ট। এবছ ইউরোপের ১২টি দেশের ১২টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো কাপের ম্যাচগুলি। সেগুলি হল, আজারবাইজান, ডেনমার্ক, ইংল্যান্ড, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্কটল্যান্ড এবং স্পেন। আর করোনার এপিসেন্টারই ইউরোপ। ইতালি, স্পেন-সহ একাধিক দেশের অবস্থা ভয়াবহ জায়গায় পৌঁছেছে। ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। লাফিএ লাফিয়ে বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে ইউরো কাপ বন্ধ করে দিল আয়োজকরা। এমনিতেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লিগ, সিরি এ লিগ, ফরাসি লিগ এবং ইংলিশ প্রমিয়ার লিগ বন্ধ হয়ে গিয়েছে। এবার ইউরোপের ফুটবলযুদ্ধেও থাবা বসাল করোনা। এবার  ক্রীড়া মহলের প্রশ্ন, তাহলে কি টোকিও অলিম্পিকও বন্ধ হয়ে যাবে?

```