Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

ব্রিটিশ প্রধানমন্ত্রী আসছেন না প্রজাতন্ত্র দিবসে, কোভিডের নতুন স্ট্রেনের জের

  দ্য ওয়াল ব্যুরো: দুপুরবেলা ব্রিটেনের হাইকমিশন সূত্রে জানা গিয়েছিল, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার কুচকাওয়াজে উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু সন্ধে হতেই পরিস্থিতি বদলে গেল। জানা গিয়েছে কোভিডের নতুন স

ব্রিটিশ প্রধানমন্ত্রী আসছেন না প্রজাতন্ত্র দিবসে, কোভিডের নতুন স্ট্রেনের জের

শেষ আপডেট: 5 January 2021 15:20

  দ্য ওয়াল ব্যুরো: দুপুরবেলা ব্রিটেনের হাইকমিশন সূত্রে জানা গিয়েছিল, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার কুচকাওয়াজে উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু সন্ধে হতেই পরিস্থিতি বদলে গেল। জানা গিয়েছে কোভিডের নতুন স্ট্রেনের কারণেই টেন ডাউনিং স্ট্রিট থেকে নয়াদিল্লিকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী যাবেন না। এরজন্য নাকি মঙ্গলবার বরিস জনসনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠানো হয়েছে। ভারতীয় সময় সোমবার রাত থেকে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের জন্য নতুন করে লকডাউন শুরু হয়েছে। সেই লকডাউন কবে উঠবে ঠিক নেই। সেই কারণেই বরিস ভারতে আসতে পারবেন না। ১৯৯৩ সালে ভারতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। এর প্রায় তিন দশক পরে ফের কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল। মোদী আগেই বলেছিলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে একজোট হয়ে কাজ করবে দুই দেশ। করোনা মহামারী শুধু নয় আগামী দিনে প্রতিরক্ষা, ব্যবসা-বাণিজ্য, জলবায়ু বদল ইত্যাদি নানা বিষয়ে হাতে হাত মিলিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে দুই দেশেরই। কোভিডের নতুন স্ট্রেনের সংক্রমণ শুরু হতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত। তবে এখন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৮ জানুয়ারি থেকে বিমান পরিষেব আবার চালু হবে। তবে সাতদিনে দুই দেশের মধ্যে ১৫টির বেশি বিমান চলাচল করতে পারবে না। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ বিমানবন্দরেই আংশিকভাবে চালু হবে এই পরিষেবা।

```