Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

সেতু ভেঙে জলে পড়ে গেল ট্রেন! ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে পাঁচ জন, আহত শতাধিক

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে৷ এবার লাইনচ্যুত হয়ে, ব্রিজ় ভেঙে খালে পড়ে গেল ট্রেনের পাঁচটি বগি। এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু সংবাদ এসেছে। আহত একশো জনেরও বেশি। জানা গিয়েছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময়, কুলাউ

সেতু ভেঙে জলে পড়ে গেল ট্রেন! ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে পাঁচ জন, আহত শতাধিক

শেষ আপডেট: 23 June 2019 20:54

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে৷ এবার লাইনচ্যুত হয়ে, ব্রিজ় ভেঙে খালে পড়ে গেল ট্রেনের পাঁচটি বগি। এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু সংবাদ এসেছে। আহত একশো জনেরও বেশি। জানা গিয়েছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময়, কুলাউড়া এলাকায় আন্তঃনগর উপবন এক্সপ্রেসে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা৷। রবিবার রাত পৌনে ১২টার দিকে ট্রেনটির পাঁচটি বগি আচমকা লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়৷ উল্টে যায় আরও একটি বগি৷ সম্প্রতি সিলেট-ঢাকা সড়কপথে ভারী যান চলাচল বন্ধ থাকায় রেলপথের উপরে চাপ বাড়তে থাকে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীদের। ফলে এ দিনও যত যাত্রী ধারণের ক্ষমতা, তার থেকে অনেক বেশি যাত্রী ছিল দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে৷ এই অতিরিক্ত ভারের জন্যই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে৷ স্থানীয় রেলওয়ে থানার ওসি আবদুল মালেক জানিয়েছেন, আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি। তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে দিয়েছে৷
এই দুর্ঘটনার পরেই সিলেটের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

```