Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে মন্তব্য করায় গ্রেফতার অভিনেত্রী পায়েল রোহতাগি

দ্য ওয়াল ব্যুরো: নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে আপত্তিজনক ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেওয়ার অভিযোগে বলিউডের অভিনেত্রী পায়েল রোহতাগিকে আমেদাবাদের বাড়ি থেকে গ্রেফতার করল রাজস্থান পুলিশ। মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও তাঁদ

নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে মন্তব্য করায় গ্রেফতার অভিনেত্রী পায়েল রোহতাগি

শেষ আপডেট: 16 December 2019 06:12

দ্য ওয়াল ব্যুরো: নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে আপত্তিজনক ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেওয়ার অভিযোগে বলিউডের অভিনেত্রী পায়েল রোহতাগিকে আমেদাবাদের বাড়ি থেকে গ্রেফতার করল রাজস্থান পুলিশ। মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও তাঁদের পরিবারের অন্যদের নামে মন্তব্য করায় ১০ অক্টোবর তাঁর নামে তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করা হয়। এই মাসের গোড়ায় তাঁকে নোটিস দেওয়া হয় এবং এ ব্যাপারে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়। বলিউডের অভিনেত্রী পায়েল রোহতাগিকে জিজ্ঞাসাবাদের জন্য রাজস্থানের বুঁদিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মমতা গুপ্ত। তিনি জানিয়েছেন, প্রথমে ওই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়নি। তবে তিনি তদন্তের ব্যাপারে সহযোগিতা করছিলেন না। পরে তাঁকে গ্রেফতার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে। আটক করার সময়ই পুলিশ সুপার বলেছিলেন, “আমাদের টিম ওখানে (আমেদাবাদে) গিয়েছিল এই ঘটনার তদন্ত করতে, কিন্তু উনি তদন্তে সহযোগিতা করছিলেন না।” তখনই তিনি জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে গ্রেফতার করা হবে। বৃহস্পতিবার এই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন পায়েল রোহতাগি, সেই আবেদনের শুনানিও সোমবার। টুইট করে রবিবার সকালে বলিউডের ওই অভিনেত্রী জানান যে, রাজস্থান পুলিশ তাঁকে গ্রেফতার করেছে মতিলাল নেহরুকে নিয়ে একটি ভিডিও করার জন্য। ভিডিওটিরর জন্য তিনি গুগল থেকে তথ্য নিয়েছেন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে জানিছেন, বাকস্বাধীনতা প্রহসন ছাড়া আর কিছু নয়। এই টুইটটি তিনি গুগলকে ট্যাগ করে করেছেন। https://twitter.com/Payal_Rohatgi/status/1206074851276083200 বলিউডের অভিনেত্রী পায়েল রোহতাগি জানিয়েছেন, তিন তালাক নিয়ে যখন সংসদে আলোচনা ও বিতর্ক চলছিল (বাদল অধিবেশনে), তখন তিনি এই ভিডিওটি বানিয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, কংগ্রেস এই বিলটি সমর্থন করছে না। রাজস্থানের যুব কংগ্রেস সভাপতি চর্মেশ শর্মা নিজে বুঁদির বাসিন্দা, তিনিই পায়েলের নামে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগ ভিত্তিতে পুলিশের এই পদক্ষেপ। এই ভিডিওটি ৬ সেপ্টেম্বর পোস্ট করা হয় ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে। ফের তা পোস্ট করা হয় ২১ সেপ্টেম্বর। অভিযোগে চর্মেশ শর্মা জানিয়েছেন, পায়েল রোহতাগির এই পোস্ট দেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং অশ্লীলতা ও ধর্মীয় ঘৃণা ছড়াচ্ছে। তা ছাড়া নারী চরিত্রকে কলঙ্কিতও করছে। এ মাসের শুরুতে ওই অভিনেত্রী অভিযোগ করেন, গান্ধী পরিবারের চাপেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এ ব্যাপারে একটি ‘রেকর্ডিং’-এর কথাও তিনি উল্লেখ করেন। ইতিমধ্যে ওই অভিনেত্রী কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী ও তাঁর মেয়ে প্রিয়াঙ্কা বঢরার কাছে এ ব্যাপারে ক্ষমাও চেয়েছেন।

```