Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

৫০০ টাকার জন্য কুপিয়ে খুন দিল্লির যুবককে

দ্য ওয়াল ব্যুরো: ডাকাতির মামলায় জামিনে ছাড়া পেয়েছিল খালিদ মহম্মদ। কিন্তু জামিনে থাকাকালীনও অপরাধের প্রবণতা কমেনি। তবে এ বার ডাকাতি নয়। সটান খুনই করে বসল খালিদ। তাও আবার মাত্র ৫০০ টাকার জন্য। পুলিশ জানিয়েছে, বছর চব্বিশের যুবক শাহরুখ খানকে ৫

৫০০ টাকার জন্য কুপিয়ে খুন দিল্লির যুবককে

শেষ আপডেট: 23 August 2018 03:18

দ্য ওয়াল ব্যুরো: ডাকাতির মামলায় জামিনে ছাড়া পেয়েছিল খালিদ মহম্মদ। কিন্তু জামিনে থাকাকালীনও অপরাধের প্রবণতা কমেনি। তবে এ বার ডাকাতি নয়। সটান খুনই করে বসল খালিদ। তাও আবার মাত্র ৫০০ টাকার জন্য। পুলিশ জানিয়েছে, বছর চব্বিশের যুবক শাহরুখ খানকে ৫০০ টাকার জন্য কুপিয়ে খুন করেছে খালিদ মহম্মদ। দিল্লির কল্যাণপুরীতে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতের। খুনের কয়েক ঘণ্টার মধ্যেই খালিদ এবং তাঁর নাবালক ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, একটি বাসস্ট্যান্ডে বসে শহর ছেড়ে পালানোর পরিকল্পনা করছিল ওই দু'জন। সেই সময় তাদের পাকড়াও করা হয়েছে। আরেক অভিযুক্তকেও বুধবার গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে বুধবার ঈদের দিন মৃত যুবকের বিবাহবার্ষিকী ছিল। কল্যাণপুরীর ২১ নম্বর ব্লকের বাসিন্দা শাহরুখ খান পেশায় ছিলেন দর্জি। কয়েকদিন আগে ৫০০ টাকা দিয়ে স্থানীয় বাসিন্দা খালিদ মহম্মদের থেকে একটি মোবাইল ফোন কেনেন। কিন্তু কদিন পরেই জানতে পারেন ফোনটি চোরাই মাল। এরপর খালিদকে তিনি বলে তাঁর টাকা ফিরিয়ে দিতে। পুলিশ জানিয়েছে, টাকা ফেরত দেওয়া নিয়ে খালিদের সঙ্গে জোরদার বচসা হয় শাহরুখের। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল খালিদের নাবালক ভাই এবং মুকেশ কুমার নামে খালিদের এক বন্ধু। পুলিশ জানিয়েছে, এই দুই ব্যক্তি আচমকাই চেপে ধরে শাহরুখকে। আর ছুরি বের করে প্রবল আক্রোশে শাহরুখের বুক এবং তলপেটে প্রায় বার আটেক কোপায় খালিদ। সাহায্যের জন্য চিৎকার শুরু করলে রক্তাক্ত অবস্থায় শাহরুখকে ফেলে রেখে পালিয়ে যায় ওই তিনজন। প্রতিবেশি এবং শাহরুখের পরিবারের দাবি, বাড়ির কাছেই একটি অন্ধকার জায়গায় খুন করা হয়েছে তাঁকে। ওই এলাকাতেই থাকতেন শাহরুখের বোন শাবনুর। চিৎকার শুনে ঘর থেকে বেড়িয়ে এসে তিনিই প্রথম দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে শাহরুখ। এরপর পুলিশকে খবর দেন শাবনুর। পুলিশ এসে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায় শাহরুখকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

```