Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

নতুন নিম্নচাপ বাড়াচ্ছে অস্বস্তি, টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে, সতর্ক করা হল মৎস্যজীবীদের

নিম্নচাপের কারণে উত্তাল সমুদ্র। তাই আজ, রবিবার থেকেই বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

 

নতুন নিম্নচাপ বাড়াচ্ছে অস্বস্তি, টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে, সতর্ক করা হল মৎস্যজীবীদের

ফাইল ছবি

শেষ আপডেট: 29 June 2025 16:55

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই নিম্নচাপ বর্তমানে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে। খুব ধীর গতিতে এটি ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার দিকে অগ্রসর হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রবিবার ও সোমবার ভারী বর্ষণের আশঙ্কা সবথেকে বেশি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। এছাড়া অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ-সহ। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকায়।

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

নিম্নচাপের কারণে উত্তাল সমুদ্র। তাই আজ, রবিবার থেকেই বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।

বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আপাতত রাজ্যের বেশ কিছু জেলায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।


```