Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

রাষ্ট্রপতির হাত থেকে স্বীকৃতি নীরজের, ‘সোনার ছেলে’ পেলেন পরম বিশিষ্ট সেবা পদক

দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়ার মুকুটে আরও একটি পালক সংযোজিত হল। বুধবার দিল্লিতে ৭৩তম সাধারণতন্ত্র দিবসের আগে এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে নীরজ পেলেন পরম বিশিষ্ট সেবা পদক। বিশেষ বিরল স্বীকৃতি পেয়ে আপ্লুত সোনার ছেলে। এমনকি তাঁকে দে

রাষ্ট্রপতির হাত থেকে স্বীকৃতি নীরজের, ‘সোনার ছেলে’ পেলেন পরম বিশিষ্ট সেবা পদক

শেষ আপডেট: 25 January 2022 15:42

দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়ার মুকুটে আরও একটি পালক সংযোজিত হল। বুধবার দিল্লিতে ৭৩তম সাধারণতন্ত্র দিবসের আগে এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে নীরজ পেলেন পরম বিশিষ্ট সেবা পদক। বিশেষ বিরল স্বীকৃতি পেয়ে আপ্লুত সোনার ছেলে। এমনকি তাঁকে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কারও। দুটি সম্মান পেলেন নামী অ্যাথলিট। দেশের সর্বোচ্চ এই সামরিক সম্মান দেওয়া মানে নীরজ এই বয়সেই দেশের অন্যতম এক কিংবদন্তি অ্যাখ্যা পাচ্ছেন। তিনি যা করেছেন অলিম্পিকে, সেটাই এক বিরল কীর্তি ভারতীয় অ্যাথলেটিক্সে। সেই কথা মনে রেখেই তাঁকে বিশেষ সম্মান প্রদান করা হল। টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা এনে দিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৩৮৪ জন কৃতি সামরিক ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। ওই অনুষ্ঠানে পুরস্কৃত হলেন নীরজও। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ভারতীয় সেনার রাজপুতানা রেজিমেন্টে নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন নামী তারকা। টোকিও অলিম্পিক্সে ইতিহাস লেখার পর নীরজকে সেনাপ্রধান-সহ ভারতীয় সেনাবাহিনীর পদস্থ কর্তারা অভিনন্দন জানিয়ে ছিলেন। https://twitter.com/rohitkumar_142/status/1486006927306129414 উল্লেখ্য, নীরজ দ্বিতীয় ভারতীয় যিনি অলিম্পিক্সে ব্যক্তিগত পর্যায়ে সোনা জেতেন। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো ইভেন্টে এই বিরল কৃতিত্ব অর্জন করেন তিনি। এর আগে শুটিংয়ে অভিনব বিন্দ্রা সোনা জিতেছিলেন ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে। খেলাধুলোয় দেশের সর্বোচ্চ পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেল রত্ন সম্মানেও সম্মানিত হয়েছেন তিনি।  

```