Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

এক মাস ফ্রি করা হোক ফোন কল, টেলিকম সংস্থাগুলিকে আর্জি কংগ্রেসের

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল পরিষেবা সংস্থাগুলিকে চিঠি দিয়ে আগামী একমাস ফোনের আউট গোয়িং ও ইনকামিং সম্পূর্ণ ফ্রি করার দাবি জানাল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া এদিন জানান কংগ্রেসের তরফে এই চিঠি লেখা হয়েছে। রাজ্যে রাজ্যে আটকে

এক মাস ফ্রি করা হোক ফোন কল, টেলিকম সংস্থাগুলিকে আর্জি কংগ্রেসের

শেষ আপডেট: 29 March 2020 13:44

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল পরিষেবা সংস্থাগুলিকে চিঠি দিয়ে আগামী একমাস ফোনের আউট গোয়িং ও ইনকামিং সম্পূর্ণ ফ্রি করার দাবি জানাল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া এদিন জানান কংগ্রেসের তরফে এই চিঠি লেখা হয়েছে। রাজ্যে রাজ্যে আটকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক। অনেকে বাড়ি ফেরার চেষ্টা করলেও, বহু শ্রমিক এখনও কাজের জায়গায় রয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে ফোন আসা-যাওয়া ফ্রি করার দাবি তুলল কংগ্রেস। প্রিয়াঙ্কা জানিয়েছেন, মুকেশ আম্বানি (জিও), কুমার মঙ্গলম বিড়লা (ভোডাফোন ও আইডিয়া), পিকে পারওয়ার (ভারত সঞ্চার নিগম লিমিটেড) ও সুনীল ভারতী মিত্তাল (ভারতী এয়ারটেল)-কে চিঠি লিখে এই আর্জি জানানো হয়েছে। পরিযায়ী শ্রমিকরা যে কী ভয়াবহ অবস্থার মধ্যে বিভিন্ন রাজ্যে রয়েছেন সেই ছবি গত কয়েকদিন ধরেই উঠে এসেছে সংবাদমাধ্যমে। গাড়ি না পেয়ে হাইওয়ে ধরে ঘরমুখো শ্রমিক-মজুরদের ছবি রীতিমতো ভাইরাল। গতকাল দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে আনন্দ বিহার বাস টার্মিনালে হাজার শ্রমিকের থিকথিকে ভিড়ের ছবি দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। যানবাহন না পেয়ে পায়ে হেঁটে যেতে গিয়ে এর মধ্যেই ঘটেছে অপ্রীতিকর ঘটনাও। কোথাও পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে শ্রমিকদের তো কোথাও ২০০ কিলোমিটার হাঁটার পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে। যে ভাবে শ্রমিক-মজুররা ঘরমুখো হচ্ছেন তা নিয়ে শুক্রবার রাতেই ভিডিও বার্তায় উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রিয়ঙ্কা। বলেছিলেন, এই পরিস্থিতি সরকার দ্রুত নিয়ন্ত্রণ করুক। গত ২৩ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জনকল্যাণ সেসের টাকা থেকে নির্মাণ শ্রমিকদের অনুদান দেওয়ার দাবি জানিয়েছিলেন অন্তর্বর্তী কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। এবার পরিযায়ী শ্রমিকদের জন্য ফোন কল ফ্রি করার আর্জি জানিয়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে চিঠি লিখল কংগ্রেস।

```