
শেষ আপডেট: 4 May 2022 14:48
দ্য ওয়াল ব্যুরো: ছকভাঙা ফ্যাশনের নজির বারবার গড়েছেন তিনি। মেট গালা ২০২২-এ (Met Gala 2022) গিয়ে ইতিহাস গড়লেন আদর পুনাওয়ালার স্ত্রী নাতাশা পুনাওয়ালা (Natasha Poonawalla)। তাঁর সাজে চোখ ধাঁধিয়ে গেল সকলের।

সেরাম ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর নাতাশা। ভারতের স্বনামধন্য ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। আন্তর্জাতিক ফ্যাশন শো মেট গালা ২০২২-এ (Met Gala 2022) তাঁকে দেখা গেল অভিনব সাজে। সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) ডিজাইন করা শাড়ি পরে মেট গালার মঞ্চ মাতালেন নাতাশা।

আরও পড়ুন: অজস্র সার্জারি সারা শরীরে, নিজেকে 'হিউম্যান বার্বি' বানিয়ে ফেলেছেন এই মডেল!
মেট গালার মঞ্চে নাতাশা পুনাওয়ালাকে (Natasha Poonawalla) দেখা গেছে সোনালি রঙের সাজে। শুধু তো গোল্ডেন শাড়ি নয়, তাঁর মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সবটাই ছিল গোল্ডেন। পোশাকের বাইরে সোনালি রঙা মেটালের একটি বাস্টিয়ারও পরেছিলেন নাতাশা, যা আলাদা করে নজর কেড়েছে। সম্ভবত প্রাচীন গ্রিসের সাজে মেট গালায় ধরা দিয়েছেন তিনি।

নাতাশা পুনাওয়ালার (Natasha Poonawalla) হাত ধরেই এই প্রথম ভারতীয় শাড়ি প্রদর্শিত হল মেট গালার মঞ্চে। সব্যসাচী মুখোপাধ্যায়ও এই সাজ নিয়ে আপ্লুত। ইনস্টাগ্রামে নাতাশার সাজের ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। সেখানেই জানিয়েছেন মেট গালায় তাঁর কাজের প্রদর্শন হবে, এমনটা অনেকদিনের আশা ছিল তাঁর। সেই আশা অবশেষে পূরণ হল ২০২২ সালে এসে।

আরও পড়ুন: অম্বল-বুক জ্বালা, সারাদিন বমি ভাব, ডিসপেপসিয়া নয় তো?
নিউ ইয়র্কের মেট্রোপলিটার্ন মিউজিয়াম অফ আর্টসে প্রতি বছর এই আন্তর্জাতিক মানের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এখানেই নিজেদের ফ্যাশন সেন্স তুলে ধরেন বিশ্বের তাবড় তারকারা। মেট গালাতে কে কী পরল, কে কেমন সাজল তার দিকে চেয়ে থাকেন সারা বিশ্ব। ভারতীয় ব্যবসায়ী নাতাশা পুনাওয়ালার সাজ এবারের মেট গালার অন্যতম আকর্ষণ ছিল।