Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

দক্ষিণেশ্বর-তারাপীঠে অনলাইনে পুজোর 'ব্যবস্থা'! অবশেষে পুলিশের জালে সেই প্রতারক

ভক্তদের ভিড় ঠেলে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরিবর্তে ঘরে বসেই পুজো দেওয়া এবং মায়ের ভোগ পাওয়ার 'ব্যবসা' ফেঁদে বসেছিলেন এক ব্যক্তি।

দক্ষিণেশ্বর-তারাপীঠে অনলাইনে পুজোর 'ব্যবস্থা'! অবশেষে পুলিশের জালে সেই প্রতারক

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 December 2024 23:01


দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণেশ্বর, তারাপীঠ কিংবা নৈহাটির বড় মা। ভক্তদের ভিড় ঠেলে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরিবর্তে ঘরে বসেই পুজো দেওয়া এবং মায়ের ভোগ পাওয়ার 'ব্যবসা' ফেঁদে বসেছিলেন এক ব্যক্তি। বিদেশি এক গ্রাহকের দৌলতে এবার সেই প্রতারককে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রের খবর, শনিবার উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হুগলির রিষড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে রিষড়া থেকে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। ধৃতর নাম সুরজিৎ কুণ্ডু। 

অভিযুক্তর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ল্যাপটপ, দু’টি মোবাইল ফোন, চারটি এটিএম কার্ড এবং একাধিক ব্যাঙ্কের পাসবুক ও চেকবুক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এর মধ্যে রয়েছে এসবিআইং, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্কের অ্যাকাউন্ট।

পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন ২০১৯ সাল থেকে তিনি এই অনলাইনে পুজো এবং ভোগ পাঠানোর ব্য়বসা ফেঁদে বসেছিলেন। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্দিরগুলির কর্তৃপক্ষর কাছ থেকে কোনও অনুমতি নেননি। সম্প্রতি নৈহাটির বড়মার মন্দির কমিটির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নামে পুলিশ।

কীভাবে অভিযুক্তর খোঁজ পেল পুলিশ? দক্ষিণেশ্বর, তারাপীঠ কিংবা নৈহাটির বড়মার ভক্তরা রাজ্যের বাইরে দেশ-বিদেশেও ছড়িয়ে রয়েছেন। তাঁদের মধ্যে একজন বিদেশি ভক্তর নজর পড়ে অভিযুক্তর অনলাইন পুজোর ওয়েবসাইটটি। ওই ব্যক্তি নেহাটির বড়মার ভক্ত। তিনি মন্দির ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আকাশ থেকে পড়েন। এরপরই পুুলিশের পরামর্শে ফাঁদ পাতা হয়। অবশেষে গ্রেফতার।


```