Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

হাসপাতালে মৃতদেহ রেখে পালাতে গিয়ে আটক তরুণী, মৃত্যুর নেপথ্যে কি পরকীয়া

কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালের ঘটনা। 

হাসপাতালে মৃতদেহ রেখে পালাতে গিয়ে আটক তরুণী, মৃত্যুর নেপথ্যে কি পরকীয়া

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 April 2025 19:49

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে মৃতদেহ রেখে পালিয়ে গেল এক যুবক। যুবকের সঙ্গে থাকা তরুণীও পালানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। 

হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ও স্থানীয়রা ওই তরুণীকে ধরে ফেলেন। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালের ঘটনা। 

পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম মফিজুল গোলদার (২৩)। আটক প্রিয়া খাতুন (২৭) কে জেরা করে পুলিশ জানতে পেরেছে. মফিজুলের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এমনকী মাসখানেক আগে ঘোড়াগাছা এলাকায় তারা স্বামী - স্ত্রী পরিচয়ে একটি ঘর ভাড়া করেছিল। কীভাবে ওই যুবক অসুস্থ হয়ে পড়লেন, এ ব্যাপারে অবশ্য প্রিয়া খাতুন মুখে কুলিপ এঁটেছে। পলাতক যুবকেরও পরিচয় জানা যায়নি।

হাসপাতাল থেকেই মফিজুলের পরিবারে খবর পাঠানো হয়। তাঁরা জানান,  বৃহস্পতিবার বাড়ি থেকে কাজে যাওয়ার নাম করে বেরিয়েছিল মফিজুল। তারপর সারারাত আর বাড়ি ফেরেনি। গোটা ঘটনার নেপথ্যে পরকীয়ার গন্ধ দেখছে পুলিশ।


```