
লালগোলায় বোমা বিস্ফোরণ
শেষ আপডেট: 26 June 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: লালগোলায় বোমা বিস্ফোরণে আহত হল দুটি ছোট ছেলে-মেয়ে। বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত একটি বাড়িতে ওই বোমাগুলি রাখা ছিল। সেখানে খেলা করতে গিয়ে আচমকাই বোমা ফেটে ঝলসে যায় স্কুলের দুই পড়ুয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার অন্তর্গত নতুন দেয়ার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় দুটি ছেলেমেয়েকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
আহতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের নাম রিয়া মণ্ডল এবং অর্ক মণ্ডল। অর্ক ক্লাস সিক্সের ছাত্র। ফারিয়া পড়ে ক্লাস ফোরে । এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।