Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

বাংলাদেশের বাসিন্দার নামে আবাস যোজনার ঘর! হরিণঘাটায় শোরগোল

ঝিকরা খ্রিষ্টানপাড়ার বাসিন্দাদের অভিযোগ মফিজুল মণ্ডল আদতে বাংলাদেশের বাসিন্দা। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে এই দেশে থাকছিলেন। শুধু তাই নয় ভারত এবং বাংলাদেশ দুই দেশেই তিনি যাতায়াত করেন কোনও বাধা ছাড়াই।

বাংলাদেশের বাসিন্দার নামে আবাস যোজনার ঘর! হরিণঘাটায় শোরগোল

বাংলাদেশের বাসিন্দার নামে আবাস যোজনার ঘর!

শেষ আপডেট: 9 December 2024 20:14

কাজল বসাক, নদিয়া 

বাংলাদেশের বাসিন্দার নামে আবাস যোজনার ঘর! অভিযোগ পেয়েই তৎপর হল হরিণঘাটা থানার পুলিশ। ঘটনায় শোরগোল পড়ল হরিণঘাটার ঝিকরা খ্রিষ্টানপাড়ায়। হরিণঘাটার বিডিও মহাশ্বেতা বিশ্বাস অবশ্য জানান, এমন কোনও অভিযোগ তিনি পাননি। পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।  

ঝিকরা খ্রিষ্টানপাড়ার বাসিন্দাদের অভিযোগ মফিজুল মণ্ডল আদতে বাংলাদেশের বাসিন্দা। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে এই দেশে থাকছিলেন। শুধু তাই নয় ভারত এবং বাংলাদেশ দুই দেশেই তিনি যাতায়াত করেন কোনও বাধা ছাড়াই । কয়েকদিন আগেই বাংলাদেশ গিয়েছিলেন। ২ দিন আগে আবার এদেশে এসেছেন। স্থানীয় বাসিন্দা বিলকুমার দাস বলেন, "আমার পূর্বপুরুষ ছিলেন বাংলাদেশে। কিন্তু আমাদের জন্ম এখানে। তাও এখনও আধার কার্ড ভোটার কার্ড হয়নি। মফিজুল কী করে এগুলি জোগাড় করল বুঝতে পারছি না।" 

আরেক বাসিন্দা আশুতোষ দাস বলেন, মফিজুলের কোনও জমি নেই। পাশের বাড়ির জমি দেখিয়ে আবাস যোজনার ঘর পেয়েছে। কী করে এটা সম্ভব হল!" খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। 

যদিও অভিযুক্ত মফিজুলের দাবি, তিনি ৩৫ বছর ধরে এই পাড়াতেই থাকেন। তাঁর শ্বশুরবাড়ি বাংলাদেশে রয়েছে। একমাস আগে স্ত্রীকে নিয়ে সেখানে গেছিলেন। তাঁকে কোনও অসুবিধাই পোহাতে হয়নি। সবে তিনি হরিণঘাটার বাড়িতে ফিরেছেন। 

তিনি আরও জানিয়েছেন, তিনি আগে সিপিএম করতেন। পরে তৃণমূলে যোগ দেন। আবাস যোজনায় বাড়ি পেতে তিনি স্থানীয় নেতাকে ৫ হাজার টাকা করে দিয়েছিলেন। একটি বাড়ি তাঁর নামে রয়েছে। অপরটি তাঁর শ্বশুরের নামে।

হরিণঘাটার বিডিও মহাশ্বেতা বিশ্বাস বলেন, "লিখিত কোনও অভিযোগ এখনও পাইনি। আমরা খতিয়ে দেখছি। অনৈতিক কিছু ধরা পড়লে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"


```