Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

২ বছর পরেই রায়, একুশের বিধানসভায় তৃণমূল নেতা খুনের মামলায় দোষীদের যাবজ্জীবন

তৃণমূল নেতা নেপাল সাহার খুনে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনাল কান্দি মহকুমা আদালত। ২০২১ সালের বিধানসভা ভোটের পরেই কান্দিতে রেশন ডিলার নেপাল সাহাকে নৃশংসভাবে খুন করে একদল দুষ্কৃতী। 

২ বছর পরেই রায়, একুশের বিধানসভায় তৃণমূল নেতা খুনের মামলায় দোষীদের যাবজ্জীবন

শেষ আপডেট: 7 February 2024 21:04

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: তৃণমূল নেতা নেপাল সাহার খুনে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনাল কান্দি মহকুমা আদালত। ২০২১ সালের বিধানসভা ভোটের পরেই কান্দিতে রেশন ডিলার নেপাল সাহাকে নৃশংসভাবে খুন করে একদল দুষ্কৃতী। 

জানা গিয়েছে, প্রথমে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। এই খুনের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে কান্দি থানা এলাকার মাহাদিয়া গোপালপুর অঞ্চলে। এই ঘটনায় বরুণ ঘোষ, বিষ্ণু দোলুই, তারকনাথ সাহা ও সপ্তম সাহা নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ। 

ঘটনার প্রায় দু'বছর পর অবশেষে এই চারজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেন কান্দি মহকুমা আদালতের বিচারক। কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানিয়েছেন, এদিন সাজা শোনার পর চার আসামি আদালতে কিছু বলতে চায়নি। এই মামলায় মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলার খুব দ্রুত নিষ্পত্তি হয়েছে। অভিযুক্তদের ৩০২ ধারা ও ১২০ (বি) ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি অস্ত্র আইনেও মামলা করা হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে। অস্ত্র আইনের আওতায় দোষীদের আলাদাভাবে সাজা ঘোষণা করেছেন বিচারক।


```