Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

রেজিনগরে বিস্ফোরণ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসিন্দারা

বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগরে। মঙ্গলবার মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার নাজিরপুর পশ্চিমপাড়ায় একটি শ-মিলের পিছনে আচমকা বিস্ফোরণ হয়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। কিছুক্ষণ পরে বোঝা যায় সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

রেজিনগরে বিস্ফোরণ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসিন্দারা

শেষ আপডেট: 16 April 2024 20:18

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগরে। মঙ্গলবার মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার নাজিরপুর পশ্চিমপাড়ায় একটি শ-মিলের পিছনে আচমকা বিস্ফোরণ হয়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। কিছুক্ষণ পরে বোঝা যায় সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে রেজিনগরের মানুষ ততই আতঙ্কিত হয়ে পড়ছেন। যদিও স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। 

এই ঘটনায় রেজিনগর ব্লক কংগ্রেস সভাপতি মিন্টু সিংয়ের অভিযোগ, কাঠের মিলের পিছনে রেজিনগর বিধানসভার বিধায়কের লোকজন বোমা মজুদ করে রেখেছিল। সেই বোমাই রোদের তাপে ফেটে যায়। প্রশাসনের কাছে তিনি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। যদিও এই ঘটনার দায়  অস্বীকার করেছে তৃণমূল।

শুধু তাই নয়, মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চক্ররামপ্রসাদ এলাকা থেকেও ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার তল্লাশি চালায়। একটি ফাঁকা মাঠ থেকে ওই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়।


```