শেষ আপডেট: 23 December 2018 10:01
ধরা পড়ল অবনীর ছানা, সেই মুহূর্তের ছবি
দফতর সূত্রের খবর, আপাতত সুস্থ খুদেটি। তাকে তরল খাবার দেওয়া হয়েছে। চিকিৎসায় সাড়া দিয়েছে সে। সঠিক পর্যবেক্ষণের পর তাকে জঙ্গলেই ছেড়ে দেওয়া হবে। তবে, ছানার উপর থাকবে বন দফতরের কড়া নজর। মধ্যপ্রদেশের পেঞ্চ অভয়ারণ্যে খুদে বাঘিনীকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামবিলাসও ফোঁস করছেন, তড়িঘড়ি বিহারে আসন বণ্টন অমিত শাহের নভেম্বরের ২ তারিখ বাঘিনী অবনীকে গুলি করে মারে প্রায় ১০০ জনের দল। বাঘিনীর উপর গুলি চালায় শিকারি আসগর আলি। মহারাষ্ট্রের তিপ্পেশ্বর অভয়ারণ্যের বাঘিনী অবণীর বিরুদ্ধে ‘অভিযোগ’ ওঠে, সে নাকি গত দু’বছরে ১৩ জন মানুষকে মেরেছে। সেই কারণেই বাধ্য হয়েই বন দফতর অভিযান চালায় বলে জানানো হয়। আর তা করতে গিয়েই শিকারি আসগর আলির শ্যেন নিশানায় মারা যায় দশ মাসের দুই শাবকের মা অবনী। সারা দেশে এই হত্যার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। জানা যায়, হত্যার সময় নিজের দুই শাবককে আগলে ছিল অবনী। তার মৃত্যুর পর থেকেই খোঁজ মেলেনি দুই ছানার। তিপ্পেশ্বর জঙ্গলে টানা খোঁজ চালানোর পর বাইরের জঙ্গলগুলিতেও তল্লাশি ্অভিযান শুরু হয়।অবশেষে আঞ্জি জঙ্গলের ঝোপেই মিলল এক ছানার খোঁজ। আশেপাশেই দ্বিতীয় শাবক রয়েছে বলে মনে করছে বন দফতর। মস্তিষ্কে চলছে জটিল অস্ত্রোপচার, অপারেশন টেবিলে শুয়ে গিটার বাজালেন রোগী, দেখুন ভিডিও