Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

মোদী এবার শাড়িতেও! 

দ্য ওয়াল ব্যুরো: ‘হর হর মোদী, ঘর ঘর মোদী’! এই স্লোগানের সঙ্গে ‘অচ্ছে দিন’ বা ‘অগলে বার মোদী সরকার’। এসব তো খুব পরিচিত দেশের আম আদমির কাছে। এই স্লোগানগুলোর সঙ্গেই ৫৬ ইঞ্চির ছাতির প্রধানমন্ত্রীকে মনে পড়ে সকলের। কিন্তু এবার চমক অন্য জায়গায়। দ

মোদী এবার শাড়িতেও! 

শেষ আপডেট: 14 February 2019 14:42

দ্য ওয়াল ব্যুরো: ‘হর হর মোদী, ঘর ঘর মোদী’! এই স্লোগানের সঙ্গে ‘অচ্ছে দিন’ বা ‘অগলে বার মোদী সরকার’। এসব তো খুব পরিচিত দেশের আম আদমির কাছে। এই স্লোগানগুলোর সঙ্গেই ৫৬ ইঞ্চির ছাতির প্রধানমন্ত্রীকে মনে পড়ে সকলের। কিন্তু এবার চমক অন্য জায়গায়। দেশের প্রধানমন্ত্রী এবার দেশের মহিলাদের অঙ্গে শোভা পাবেন। শাড়িতে এবার নরেন্দ্র মোদী। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পারদ যখন চড়ছে দেশজুড়ে, তখনই মোদী শাড়ি বাজারে এনে ফেললেন গুজরাটের সুরাটের এক শাড়ি বিক্রেতা। ওই ব্যবসায়ী রৌনক শাহ জানাচ্ছেন, চার রকম স্টাইলে এই শাড়ি বানানো হয়েছে। মহিলারা এগুলো হটকেকের মতো কিনছেনও। ডিজিটাল প্রিন্ট করে শাড়িগুলো বানানো হয়েছে সিল্ক মেটেরিয়ালের উপর। কোথাও বা মোদীর মুখ আর ব্যাকগ্রাউণ্ডে অনেক ফুলের ছবি, আবার কোনোটায় ১০০০ টাকার ডিজাইনে মোদীজির মুখের ছবি। সব শাড়িই মহিলারা আনন্দের সঙ্গে নিচ্ছেন। মোদী দেশের ১৪তম প্রধানমন্ত্রী। তিনি গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত। গুজরাটি পরিবারে জন্ম তাঁর। তাই গুজরাটের মানুষের এক্ষেত্রে বিশেষ ভাবাবেগ কাজ করে। তবে রৌনক বলছেন, মোদী দিয়ে শুরু করলেন এরপরে অন্য রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি দিয়েও শাড়ি রাখবেন তাঁর দোকানে।তবে রৌনক বলছেন এই উদ্যোগ একান্তই ব্যক্তিগত। এতে কোনও রাজনৈতিক প্রচারের কথা তিনি এড়িয়ে যাচ্ছেন। এর আগেও মোদীর সমর্থনে বিয়ের কার্ড দেখেছি আমরা। হায়দ্রাবাদে ৬৮ বছরের সুভাষ রাও কিষাণ রাও ইয়াণ্ডে তাঁর পরিবারে বিয়ের কার্ডে ছেপে বলেছিলেন, বর বৌকে উপহার দেওয়ার দরকার নেই। বরং ২০১৯ এর লোকসভা নির্বাচনে মোদীকে আবারও দেশের প্রধানমন্ত্রী করার জন্য ভোট দাও। আগের বছর দিওয়ালিতে সুরাটে একটি গয়নার দোকানে সোনা রুপোর বারে প্রধানমন্ত্রীর মুখ ছাপা হয়েছিল, যাতে বিক্রি বেশি হয়। এছাড়াও মোদীর মুখ আঁকা কফি মাগ বা টি শার্ট দেদার বিকিয়েছে দেশের বিভিন্ন জায়গায়। এবার শাড়ি কতটা প্রভাব ফেলে আসন্ন লোকসভা নির্বাচনে,  সেটাই এখন দেখার।  

```